৪ মাস বয়েসী তাবাসসুম কে শ্বাস নিতে সহায়তা নিতে হচ্ছে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের মেডিকেল ইকুয়েমেন্টস এর সাহায্যে। ছোট্ট এই শরীরটা এখন নানান ধরনের যন্ত্রপাতি দিতে ঘেরা। মেয়েটা গত এক সপ্তাহ ধরে কাশিতে আক্রান্ত ছিলো। ডাক্তার দেখানোর পড়েও ধীরে ধীরে সমস্যা বেড়েছে। এবং বর্তমানে নিউমোনিয়ায় গিয়ে পৌছেছে। বর্তমানে শ্বাসকষ্ট, লাংস এবং হার্টেও ইনফেকশন গিয়ে পৌছেছে।

তাবাসসুম NICU তে আছে। ডাক্তার বলেছেন তার কন্ডিশন অনুযায়ী তাকে হয়তো লাইফ সাপোর্ট এ ও দিতে হতে পারে।

তাবাসসুমের বাবা একটা ছোট চাকরি করেন। ১৩ হাজার টাকা মাসিক বেতন পান। দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে স্বাভাবিক খরচগুলোই যেখানে বহন করা দায়, সেখানে গত একসপ্তাহ ধরে মেয়ের চিকিৎসা ব্যায় বহন করার পর তিনি আর্থিকভাবে অক্ষম হয়ে পড়েছেন। প্রত্যেকটা মুহুর্তেই মেডিসিন এর খরচ বহন করতে হচ্ছে। পরবর্তী প্রয়োজনের টাকার ব্যাবস্থা কিভাবে হবে, তার জন্যে চিন্তা করতে হচ্ছে।
আমরা কি তাবাসসুমের বাবার পাশে দাড়াতে পারি?

Bkash Personal:

01853 325153

Nagad, Rocket, bkash personal

01738 12 51 07

Bank:

Munir Foundation
2050 2210 2036 78017
Islami Bank Bangladesh Limited
Sitakund Branch.
ব্যাংক বা বিকাশে পাঠানোর সময় রেফারেন্স এ লিখুন : TABASSUM অথবা 110
আসুন, আমরা যে যার সাধ্যমতো তাবাসসুম এর বাবার হাতে তুলে দিই। বেঁচে থাকুক তাবাসসুম। হাসপাতালের বেড থেকে ফিরে আসুক আদরের সন্তান বাবা মায়ের কোলে।

Leave a Reply