দুলাল মিয়া, লক্ষিপুর জেলার রামগঞ্জ এলাকার নিবাসি। পেশায় একজন দিনমজুর। ২০১৭ সাল পর্যন্ত তিনিও একজন সুস্থ মানুষ ছিলেন। হঠাৎ ২০১৮ সালে তার গলায় ক্যান্সার ধরা পড়ে। এরই জন্য তাকে ঢাকা মহাখালি ক্যান্সার হসপিটালে ভর্তি করানো হয়। সেখানে তাকে প্রায় ১৮টি কেমোথেরাপি এবং ৩৬টি রেডিওথেরাপি নিতে হয়েছিল। এই চিকিৎসা প্রায় ২০১৯ সালের শেষ পর্যন্ত চালাতে পেরেছিল তার পরিবার।
পরবর্তী ২ বছর ঔষুধ এবং প্রয়োজনীয় চেকাপ প্রচলিত ছিল এমতাবস্থায় ২০২১ সালে হটাৎ দুলাল সাহেবের বুকে ব্যাথা অনুভব হয়। পুনরায় পরিক্ষা-নিরীক্ষা করেন। পরবর্তীতে ঢাকা মহাখালি ক্যান্সার হসপিটাল ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে দুলাল সাহেবের পরীক্ষা-নিরীক্ষার কাগজ পত্র দেখানো হয়।
উভয় হাসপাতালে ডাক্তার তার ফুসফুস ক্যান্সার শনাক্ত করেন, এবং দ্রুত চিকিৎসা শুরু করা নির্দেশ দেন। এখন পর্যন্ত দুলাল সাহেবের চিকিৎসা বাবদ প্রায় ৭ লক্ষ টাকা খরচ হয়েছে। কিন্তু ফুসফুস ক্যান্সার এর চিকিৎসার জন্য নতুন করে আরো ১৫ লক্ষ টাকার প্রয়োজন। চিকিৎসার প্রথম ধাপে এত বড় অঙ্কের টাকা খরচ করে তার পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পরেছে।
বর্তমানে তার ঔষুধ চলছে কিন্তু চিকিৎসা বন্ধ। শুধুমাত্র টাকার অভাবে। টাকার অভাবেই কি চলে যাবে একটি জলজ্যান্ত প্রাণ?
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সাদাকা কোনো সম্পদকে হ্রাস করে না”
-আল হাদীস।
সাহায্য পাঠাতেঃ
Bkash Personal:
01853 325153
Nagad, Rocket, Bkash (Personal).
01738 12 51 07
Bank:
Munir Foundation
20502210203678017
IBBL, Sitakund Branch.
রেফারেন্স এ লিখুন : Dulal অথবা 112
সামর্থ্য অনুযায়ী দান করুন। এবং শেয়ার করে অন্যদের দান করতে উৎসাহ দিন। প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা নিশ্চিত করবে একজন রোগীর চিকিৎসা।

Leave a Reply