রোগীর নামঃ আশরাফুল আলম।
রোগের ধরণঃ কিডনি প্রতিস্থাপন।
আশরাফুল আলম একজন কিডনি ডায়ালাইসিস পেশেন্ট। তিনি ২০১০ সাল থেকে উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগতে ছিলেন। তখন তার ক্রিয়েটিনিন লেভেল ছিলো ৩.৪০। তারপর তার চিকিৎসা চলতে থাকে এবং ২০১৪ সালে এসে তার দুইটা কিডনী নষ্ট হয়ে যায়। এরপর তার চিকিৎসার জন্য তার মা এগিয়ে আসেন এবং একটি কিডনি তাকে দান করেন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালের আগষ্ট মাসে তার প্রথম কিডনি প্রতিস্থাপন করা হয়। এরপর তিনি মোটামুটি ভালো ছিলেন। কিন্তু ২০১৯ সালে এসে আবার তার শরীরে এন্টিবডি ধরা পরে। এন্টিবডি ধরা পরার কারণে তার দুইটা কিডনিই নষ্ট হয়ে যায়। এখন তার ডায়ালাইসিস চলতেছে। এবং তার দুইটা কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। তার এন্টিবডি হাই থাকার কারনে এজন্য এন্টিবডির চিকিৎসাও চলছে। আশরাফুলের পরিবারে তিনি ছাড়া আর কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই। তার এক ছেলে এবং এক মেয়ে আছে।তার একটি কিডনী প্রতিস্থাপন করার জন্য ভারতে প্রয়োজন ২৫-৩০ লাখ টাকা । তারা নিজেদের, আত্মীয়স্বজন, সিনিয়রদের থেকে ৯-১০ লক্ষ টাকা ম্যানেজ করার চেষ্টা করেছেন । কিন্তু গত ৩ বছরে হাসপাতালের বিল, পরীক্ষা, কিডনি ডায়ালাইসিস, ওষুধ, ইঞ্জেকশন ইত্যাদি খরচ হয়েছে ১৫ লক্ষ টাকা এবং এই খরচ ধীরে ধীরে বাড়ছে । এখন তার কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বাকি পরিমাণ ২৫-৩০ লক্ষ টাকা প্রয়োজন।
তাই আপনাদের সহযোগিতাই পারে আশরাফুলকে সুস্থ করে তুলতে। সবাই সবার সাধ্যমতো দান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
মহানবী (সা.) আরও বলেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন। ‘ (মুসলিম, হাদিস : ২৫৬৬)।
সাহায্য পাঠাতেঃ
Bkash Personal:
01853 325153
Nagad, Rocket.
01738 12 51 07
Bank:
Munir Foundation
20502210203678017
Reference: CF-0108 or Ashraful.

Leave a Reply