OngoingProjectsZakat Management

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক অসহায় মায়ের সব স্বপ্ন!

By July 13, 2026 No Comments

সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘোড়ামারা এলাকার বাসিন্দা রাবেয়া আক্তার। তিন ছেলেকে নিয়ে ছোট্ট একটি ঘরেই ছিল তাঁর সুখের সংসার। সীমিত সামর্থ্য থাকলেও নিজের ঘরেই মাথা গুঁজে সম্মানের সঙ্গে জীবন কাটাচ্ছিলেন।

কিন্তু এক মাস আগে গভীর রাতে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে যায়। চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় তাঁর একমাত্র বসতঘর, আসবাবপত্র, কাপড়চোপড় এবং বছরের পর বছর ধরে কষ্ট করে জমানো সমস্ত সহায়-সম্বল। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, গায়ে থাকা কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি তিনি।
একটি রাতই বদলে দিয়েছে রাবেয়া আক্তারের পুরো জীবন। আজ তিনি নিজের ঘরহীন। বাধ্য হয়ে অন্যের ঘরে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন। একসময় যার নিজের একটি ঘর ছিল, আজ তিনি অসহায় হয়ে মানুষের সহানুভূতির দিকে তাকিয়ে আছেন।

রাবেয়া আক্তার একটি ছোট্ট ঘর নির্মাণের জন্য মুনির ফাউন্ডেশন-এর কাছে আবেদন করেছেন। আমরা বিশ্বাস করি, আপনাদের আন্তরিক সহযোগিতায় আবারও তাঁর মাথার ওপর একটি নিরাপদ ছাদ ফিরিয়ে দেওয়া সম্ভব।

একটি ঘর শুধু ইট,বালু ও টিনের সমষ্টি নয় এটি একটি পরিবারের নিরাপত্তা, সম্মান এবং নতুন করে বেঁচে থাকার আশ্রয়।
সম্মানিত দাতাদের জন্য সাদাকায়ে জারিয়াহর এক মহৎ সুযোগ, আপনার সামান্য সহযোগিতাও রাবেয়া আক্তারের জীবনে স্থায়ী পরিবর্তন এনে দিতে পারে। একটি ঘর নির্মাণে অংশগ্রহণ করে আপনি একজন অসহায় মা ও তাঁর দুই সন্তানের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন। ইনশাআল্লাহ, আপনার এই সহযোগিতা হবে সাদাকায়ে জারিয়াহর এক মূল্যবান আমল।

সম্মানিত যাকাতদাতাগণ, আপনার যাকাতের অর্থ আল্লাহ তাআলার নির্ধারিত খাতে ব্যয় করে একজন অসহায় পরিবারকে পুনর্বাসনের এটি একটি উত্তম সুযোগ। আপনার যাকাত একটি পরিবারকে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করতে পারে।

📌 অনুদান পাঠানোর মাধ্যম:
বিকাশ | নগদ | রকেট (পার্সোনাল)
📱 01853-325153
Account Name: Sahanaj Begum

Bkash Marchent/Payment: 01703 10 11 12

অনুদান পাঠানোর সময় Reference-এ লিখুন: Rabeya অথবা 36

🏦 Bank Transfer
Munir Foundation
Pubali Bank PLC, Sitakund Branch, Chattogram
A/C: 41979 010 17143

Munir Foundation
Islami Bank Bangladesh PLC, Sitakund Branch, Chattogram
A/C: 2050 2210 2036 78017

আসুন, আমরা সবাই মিলে রাবেয়া আক্তারের পাশে দাঁড়াই। তাঁর মাথার ওপর আবারও একটি নিরাপদ ছাদ ফিরিয়ে দিতে সহযোগিতা করি।

Leave a Reply