আসসালামু আলাইকুম। প্লিজ যাদের দ্বারা সম্ভব অবদান রাখুন। যাদের দ্বারা আর্থিক অবদান রাখা সম্ভব না শেয়ার করুন। আপনার শেয়ারের দ্বারা যত টাকা আসবে আপনি তার সাওয়াবের অংশীদার হবেন। ইনশাআল্লাহ।
ছোট্ট জান্নাতের মুখের মিষ্টি হাসি থাকুক অমলিন। বয়স মাত্র ০৫। গত রমজানে হঠাত জ্বর শুরু হলো। এরপর সপ্তাহ খানেক জ্বর। ঔষধ এবং সাপোজিটরিতে জ্বর নিয়ন্ত্রনে এসে গেলো। রমজানের পর আর হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়নি। সমস্যা দেখা গেলো আবার ঈদ-উল-আজহার সময়। আবার জ্বর এলো, এবার দাঁত থেকে রক্ত পড়তে লাগলো। মেয়েটার জন্য কঠিন হয়ে গেলো কষ্ট সহ্য করা। ব্লাড টেষ্ট দিলেন ডাক্তার। টেষ্ট রিপোর্টসহ ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হলো। সেখানে ডাক্তার বললেন মেয়েটার শরীরে বাসা বেধেছে ব্লাড ক্যান্সার!
ডাক্তার বলেছেন এই ছোট্ট মেয়ে টাকে দুইবছর ধরে কেমোথেরাপী নিতে হবে। পাশাপাশি অন্যান্য মেডিকেশন ও প্রয়োজন হবে।
চিকিৎসা চলছে ঢাকা শিশু হাসপাতালে। প্রতিদিন বাচ্চার চিকিৎসার জন্য ৫হাজার টাকা করে প্রয়োজন হচ্ছে। যা প্রতিমাসে প্রায় দেড় লক্ষ টাকার মতো। জান্নাতের বাবা গ্রোসারী শপ পরিচালনা করে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে যেটা মেয়ের চিকিৎসার জন্য তিনি তদারকি করতে পারছেন না। কারন তিনি ঢাকায় থাকতে বাধ্য হচ্ছেন। ফলে ব্যাবসা থেকে আয় কমে যাচ্ছে আশংকাজনক ভাবে। এ আয়ে দৈনন্দিন খরচ বহন করা অথবা মেয়ের চিকিৎসা করানো অসম্ভব হয়ে দাড়িয়েছে।
পরিবার থেকে এতদিন ধরে খরচ যোগানো হয়েছে। এখন আর সম্ভব হচ্ছেনা। তাই মেয়েটার পরিবারের পাশে আমাদের দাড়ানো জরুরী হয়ে পড়েছে।
বিকাশে সাহায্য পাঠাতে পারেন
01864 388630
নাম্বারটা মেয়ের বাবার। যেকোন তথ্যের প্রয়োজনেও কথা বলতে পারেন।
‘যদি তোমরা দান প্রকাশ্যে করো তবে তা উত্তম; আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও, তবে তা তোমাদের জন্য শ্রেয়। এর মাধ্যমে আল্লাহ তোমাদের মন্দগুলো মোচন করে দেবেন। তোমরা যা করো আল্লাহ তা অবগত আছেন।’
-আল কোরআন ,২: ২৭১।







