গত এক সপ্তাহের মাঝে আমার শোনা মন খারাপের ঘটনাগুলোর মধ্যে অন্যতম দুঃখজনক ঘটনাটা শুনেছিলাম এই ছেলেটার ব্যাপারে। আমরা আগেও তার ব্যাপারে পোষ্ট করেছিলাম। আয়াত, শেষবার যখন তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়েছিলো তখন ডাক্তারেরা বলেছিলেন সম্ভবত: সে ক্যান্সার এ আক্রান্ত হয়নি। এবং তার কন্ডিশন উন্নতির দিকে ছিলো।
মাসখানেক পর আবার তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হতে থাকায় তাকে ডাক্তার ক্যান্সার শনাক্ত করার জন্য বোন ম্যারো টেষ্ট করেন এবং তার লিউকোমিয়া শনাক্ত হয়।
ঢাকা মেডিকেলের পেডিয়াট্রিক হেমাটোলজিতে তার চিকিৎসা চলবে। পরিপূর্ণ সুস্থতার জন্যে প্রয়োজন হবে দুই বছরের লাগাতার চিকিৎসা। ডাক্তারেরা বলেছেন, কেমোথেরাপি এবং মেডিকেশন এর জন্য দুই বছরে প্রয়োজন হবে প্রায় ৬ লক্ষ টাকার মতো। এছাড়াও অন্যান্য খরচের জন্য আরো ২ লক্ষ টাকা প্রয়োজন হতে পারে। এককথায়, আয়াতের সুস্থতার জন্য (ইনশাআল্লাহ) প্রয়োজন হবে প্রায় ৮ লক্ষ টাকা। আয়াতের পরিবারের পক্ষ থেকে নানান ভাবে টাকা সংগ্রহের চেষ্টা করছে। এই প্রচেষ্টায় আয়াতের ‘ডে লেবারার’ পিতার সাথে থাকতে চাই আমরা। আপনারাও থাকুন ইনশাআল্লাহ।
প্রিয় নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি সমস্যাগুলোর একটি সমাধান করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের সংকটগুলোর একটি মোচন করবেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের অভাব মোচনে সাহায্য করবে, আল্লাহ তাআলাও তাকে দুনিয়া ও আখিরাতে স্বাচ্ছন্দ্য দান করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ-গুণ গোপন করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। আল্লাহ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে।’ (মুসলিম: ২৬৯৯)







