আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় ভাই/বোন আশা করি আল্লাহর রহমতে এবং দয়ায় ভালো আছেন। আজ একটি বিশেষ প্রয়োজনে আপনাদের কাছে এই খোলা চিঠি।
আমাদের একজন ভাই মিজানুর রহমান সাঈদ লিভার জনিত সমস্যাই ভুগছেন , গত মাসেই তার লিভারে দুইটা ফুটো ( Multiple Multiloculated Hepatic Abscesses) ধরা পরে।
ডাক্তারের পরামর্শ অনুযায়ি তার জন্য অপারেশন করা জরুরি হয়ে পরেছে, কিন্তু পরিবারের আর্থিক অভাবের দরূণ সে তার চিকিৎসা কন্টিনিউ করতে পারছে না তাই বর্তমানে সে বাড়িতে অবস্থান করছে।
ডাক্তারের ভাষ্য মতে তার অপারেশনে ১.৫০ থেকে ২ লক্ষ টাকা ব্যয় হতে পারে।
সাঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি অথচ এই সমস্যার কারনে তার খুশি যেন হারিয়ে গেছে।
তার ভাই বন্ধুরা মিলে এখন পর্যন্ত ২৩ হাজার টাকা ব্যবস্থা করেছেন।আমরা একটু চেষ্টা করলেই তার জন্য বাকি টাকা সংগ্রহ করা এবং চিকিৎসা চালানো সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ।
মহান আল্লাহ সোবহানাহু তায়ালা বলেন:
‘শয়তান তোমাদের অভাব-অনটনের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয়, আর আল্লাহ দান করার বিনিময়ে ক্ষমা করা ও সম্পদ বৃদ্ধির ওয়াদা করেন। বস্তুত আল্লাহ সমৃদ্ধিশালী, সর্বজ্ঞানী।’
(সূরা বাকারাহ, আয়াত ২৬৮)
রাসূলে করীম ﷺ বলেছেন:
‘খেজুরের একটি টুকরা দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা কর।’
(বুখারি, মুসলিম)
আর আমরা তো জানিই , কারো মুখে হাসি ফোটানো ও হতে পারে সাদাকাহ। তাই আসুন ইনশাআল্লাহ সবাইমিলে সাঈদের মুখের হাসি ফিরিয়ে দেয়ার চেষ্টা করি।
সর্বোপরি আল্লাহর কাছে তাওফিক কামনা করছি আল্লাহ যেন সাঈদের জন্য সহজ করে দেন এবং ধৈর্য্য ধারনের তাওফিক দেন।
আপনারা সাঈদের জন্য সাহায্য পাঠাতে পারেন:
Bkash: 01853-325153
Bank:
Account name: Munir Foundation
Ac Num:20502210203678017
Brance name:IBBL, Sitakund Brach.







