দরিদ্রতার নিষ্পেষণ থেকে মুক্তির জন্য গিয়েছিলেন চট্টগ্রামে। কর্মরত অবস্থায় প্রচণ্ড পিপাসা পেয়েছিল। পানি খেতে গিয়ে বোতলে রাখা এসিড পান করে ফেলেন। শরীরের ভিতরের অংশ জ্বলে যায়। এমতাবস্থায় গ্রামে আসেন। আসার পর স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। স্ত্রীকে ডাক্তারে নিয়ে গেলে তার কিডনী নষ্ট হয়ে গেছে। স্ত্রীকে যথাযথ চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। কয়েকদিন আগে স্ত্রীও মারা যান।
ইসলাম উদ্দিন। সুনামগঞ্জ জেলার,ছাতক উপজেলার, দিগলবন্দ গ্রামের বাসিন্দা। ৩ জন সন্তান। স্ত্রী নাই। সন্তানদের মুখে খাবার দেওয়ার মতো অবস্থা তার নাই। কথা বলতে পারছেন না।
বাকরুদ্ধ হতদরিদ্র ও অসহায় ইসলাম উদ্দিনের লিভার ও খাদ্যনালীতে পচন ধরেছে। শরীরের অবস্থা দেখলেই বুঝা যায়৷ ভিতরের পচন শরীরের বাহিরেও প্রভাব ফেলেছে। কথা বলতে গেলে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। সিলেট উসমানী মেডিকেলের চিকিৎসকদের পরামর্শ তার জরুরি অপারেশ প্রয়োজন। অপারেশন করতে প্রায় দেড় লক্ষ টাকা লাগবে।
ইসলাম উদ্দিন অবুঝ শিশুদের জন্য নিজের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও প্রতিবেশীসহ সকলের কাছে আর্থিক সাহায্যের আকুল আবেদন করছেন।
মা হারা অবুঝ শিশুদের দুনিয়ায় একমাত্র আশ্রয় বাবা ইসলাম উদ্দিনের জন্য সমাজের সকলেই এগিয়ে আসবেন এই প্রত্যাশা।
সাহায্য পাঠাতেঃ
Bkash Personal:
01853 325153
Nagad, Rocket, Bkash
01738 12 51 07
Bank:
Munir Foundation
20502210203678017
IBBL, Sitakund Branch.
রেফারেন্স এ লিখুনঃ Islam অথবা 0097
প্লিজ সম্ভব হলে ডোনেট করুন অথবা শেয়ার করুন যাতে অন্যেরা অংশগ্রহণ করার সুযোগ পায়।







