আমরা সিদ্ধান্ত নিয়েছি বেবি আয়েশার হার্টের সার্জারির টাকা যোগাড় করবো। ইনশাআল্লাহ।
আপনারা অংশগ্রহণ করুন! প্লিজ!
ছোট্ট একটি রুম। একটি খাট রাখার পর হাঁটার জায়গা পাওয়া দুষ্কর। এর মাঝেই বসবাস স্বামী-স্ত্রী-সন্তানের। রান্নার জন্য ও কয়েক পরিবার মিলে মাত্র একটি চুলা। স্বামী মিস্ত্রী, স্ত্রী বাসা-বাড়িতে রান্না, এর মাঝেই প্রাণের টুকরো সন্তান ছোট্ট আয়েশার জন্ম থেকে হার্টে সমস্যা।
তখন থেকেই নিরক্ষর মা-বাবা চিকিৎসা বন্ধ করে মৃত্যুর প্রহর গুণতে থাকে। একমাত্র আল্লাহর উপর ভরসা করে মা মানত করে বাচ্চার বেঁচে থাকার জন্য রোজা রাখতে শুরু করে।
এর মাঝেই ছোট্ট আয়েশার মা যে বাড়িতে রান্নার কাজ করতো সে বাড়িতে রোজা রাখার কারণ জানতে পেরে তাদের সহযোগিতায় পরিচিত ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তার জানায় এর চিকিৎসা আছে। অপারেশন করাতে হবে।
আয়েশার হায়াত আল্লাহ কতটুকু রাখছেন আমরা তা জানিনা। কিন্তু আমরা জানি, শুধু টাকার অভাবে এইরকম ধুঁকে ধুঁকে মৃত্যুর জন্যে অপেক্ষা করা বড় অমানবিক। ডাক্তারেরা আশা করছেন, সার্জারি করা গেলে আয়েশা সুস্থ হতে পারে। ইনশাআল্লাহ। সার্জারি তে খরচ হবে ৩ লক্ষ টাকা। সবাই সহায়তা করলে এইটাকা দ্রুত উঠে আসবে বলেই আমরা আশাবাদী!
সাহায্য পাঠাতেঃ
BKASH PERSONAL:
01853 32 51 53
NAGAD, ROCKET, BKASH (PERSONAL)
01738 12 51 07
BANK:
Munir Foundation
2050 221 020 367 801 7
IBBL, Sitakund Branch.
রেফারেন্স এ লিখুনঃ Ayesha অথবা 0093
প্লিজ সম্ভব হলে ডোনেট করুন অথবা শেয়ার করুন যাতে অন্যেরা অংশগ্রহণ করার সুযোগ পায়।

Leave a Reply