দুই বছর আগে হোসনে আরা বেগম এর স্বামী লিভার ক্যান্সারে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে হোসনে আরার জিম্মায় ছেড়ে যান ১ মেয়ে, এবং ৩ ছেলে শিশু কে। জাহানারা, শাহাদাত, শাফায়াত শিহাব। সংগ্রামী এই স্বামীহারা নারী সন্তানদের জীবনকে সুন্দর করার আপ্রাণ চেষ্টা চালাবেন কি, এর মধ্যে তিনি নিজেই অসুস্থ হয়ে পড়ছেন।
হোসনে আরার ১৪ বছর বয়েসী ছেলে শাহাদাত বর্তমানে ট্রাকের হেলপারী করে মা কে সাহায্য করার চেষ্টা করতেছে। মেয়ের আক্বদ হয়েছে। এবং ৮ বছর বয়েসী দুইটা জমজ শিশু মায়ের সাথে আছে। তারা প্রাইমারীতে পড়তেছে।
যেহেতু আয় করার মতো কেউ নেই, তার ঘরে খাবারের সংস্থান করাই দায়। প্রতিবেশী আত্মীয়দের দয়া-দাক্ষিণ্যতে খাবারের ব্যাবস্থা চলছিলো, এরমধ্যেই গত ৪ মাস আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই তার চিকিৎসা চলছে।
পরীক্ষা নিরীক্ষায় তার ফ্যাটি লিভার ধরা পড়েছে। পাশাপাশি আছে ডায়াবেটিস এবং কিডনীজনিত সমস্যা। ডায়াগনোসিস গুলো হলো : DM, NAFLD, DYSLIPIDAEMIA, ACUTE PYELOREPHRITIS।
বর্তমানে ডাক্তার তিনমাসের ঔষধ এবং ইনজেকশন সাজেষ্ট করেছেন। যার জন্যে হোসনে আরার প্রতি মাসে অন্তত: ১০ হাজার টাকা করে প্রয়োজন। আশা করা যায় ৩ মাস পর তার লিভারের সমস্যা সমাধান হয়ে যাবে। বর্তমান অবস্থায় এটা জরুরী। ডাক্তার সতর্ক করেছেন যে, তার বর্তমান ট্রিটমেন্ট প্রপারলি করতে না পারলে লিভার সিরোসিস এর দিকে যেতে পারে। যা খুবই ব্যায়বহুল চিকিৎসা হবে!
আমরা সরাসরি হোসনে আরার বাড়িতে গিয়ে এই আবেদন টা ভেরিফাই করেছি। এবং তার অবস্থা দেখে মর্মাহত হয়েছি। এত কষ্টে মানুষ জীবন যাপন করতে পারে তা আমাদের অনেকের জন্যে অবিশ্বাস্য মনে হতেও পারে!
আশা করি সবাই হোসনে আরার পাশে দাড়াবেন ইনশাআল্লাহ। তার শিশুসন্তানদের জন্যে বেঁচে থাকা খুবই জরুরী।
সাহায্য পাঠাতেঃ
Bkash Personal:
01853 32 51 53
Nagad, Rocket (Personal)
01738 12 51 07
Bank:
Munir Foundation
2050 2210 2036 78017
IBBL, Sitakund Branch.
রেফারেন্স এ লিখুনঃ Hosneara অথবা 101
প্লিজ সম্ভব হলে ডোনেট করুন অথবা শেয়ার করুন যাতে অন্যেরা অংশগ্রহণ করার সুযোগ পায়।

Leave a Reply