দিনাজপুর এর রাফি আজমিরা (২৬) ঢাকা নার্সিং কলেজের A-7 batch এর প্রাক্তন শিক্ষার্থী। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট এর একজন রেজিস্টার্ড নার্স। গত ডিসেম্বরে এখানে নার্স হিসেবে জয়েন করেছেন।
জুলাই ৩১, ২০২১ তারিখে তার ৪ মাসের প্রেগন্যান্সিতে Abortion হয়ে যায়। ভাগ্যের ফেরে তাকে Multiple Organ Failure নিয়ে ICU তে যেতে। ২৩ দিন পর তিনি স্বাভাবিক হন তবে পুরোপুরি সুস্থ হতে পারেননি, তার দুটি কিডনী পুরোপুরি নস্ট হয়ে যায়।
নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় তার পরিবারের পক্ষে সব খরচ বহন করা সম্ভব হয়নি। ICU এর খরচসহ তার সকল চিকিৎসার খরচ তার স্বামী, অসহায় বিধবা মা, কলেজের বন্ধু বান্ধবী ও বড় ভাই বোনরা এবং অফিসের কলিগদের সহযোগিতায় প্রায় ১৮ লাখ টাকার মত খরচ হয়েছে।
এখন তাকে সপ্তাহে ২ টি করে ডায়ালাইসিস করতে হয় এবং সপ্তাহে ১ টি করে রক্তের ইনজেকশন নিতে হয়। আবার ব্লাড প্রেশার কম থাকায় ডায়ালাইসিস এ অনেক রকম জটিলতা হয় এবং ধীরে ধীরে হার্টের সমস্যা দেখা দিচ্ছে। ডাক্তার বলেছেন দ্রুত কিডনি সংযোজন করতে। যেজন্য প্রয়োজন অন্তত: ২২ লক্ষ টাকা। আত্নীয়-স্বজন এবং বিভিন্ন জনের কাজ থেকে সহযোগিতায় একটা উল্লেখযোগ্য পরিমান টাকা তারা সংগ্রহ করতে পেরেছে। কিন্তু সম্পূর্ণ যোগাড় হয়নি, এবং সম্ভাব্য সকল জায়গা থেকে তারা টাকা সংগ্রহ করেছেন। সুতরাং বাধ্য হয়ে তারা আমাদের কাছে সাহায্য চেয়েছেন। সবেমাত্র জীবন শুরু করা আমাদের এই বোন যেন সামান্য কিছু টাকার জন্যে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, আমরা কি তা নিশ্চিত করতে পারিনা?
আসুন আমরা আজমিরা-র পাশে দাড়াই!
Bkash Personal:
01853 325153
Nagad, Rocket
01738 12 51 07
Bank:
Munir Foundation
2050 2210 2036 78017
Islami Bank Bangladesh Limited
Sitakund Branch.
ব্যাংক বা বিকাশে পাঠানোর সময় রেফারেন্স এ লিখুন : Azmira অথবা 113
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।”
-মুসলিম, হাদিস : ২৫৬৬
আপনাদের সহযোগিতায় এবং আল্লাহর রহমতে তিনি যদি বেঁচে থাকেন তাহলে আবারো হাসপাতালের রোগীদের সেবায় ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ।







