নিম্নবিত্ত একটি ৬ সদস্যের পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত কারন তাদের পরিবারের সদস্য তপু তালুকদার (২২) যে কিনা পরিবারের ভরণপোষনের জন্যে অটোরিকশা চলাতেন বর্তমানে হার্ট এর ভাল্ব নষ্ট হয়ে শয্যাশায়ী। এবং দ্রুত সার্জারী করা প্রয়োজন। তপুর পরিবারের অবস্থা নিম্নবিত্ত। জমিজমা তেমন নেই। থাকার মতন জায়গা আছে এতটুকুই। তপুর এক ভাই দিনমজুরের কাজ করে সংসারের মোটামুটি দেখভাল করেন। আর তপুর আয় একেবারেই বন্ধ। ভাইয়ের একার আয়ে কষ্টেসৃষ্টে সংসার চলছে।
তপুদের বাড়ি বরগুনা জেলাধীন বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ ডৌয়াতলা গ্রাম। পিতা মোঃ সেলিম তালুকদার। হার্টের সমস্যা নিয়ে (হার্টের একটি ভাল্ব নষ্ট অন্যটির অবস্থা আশংকাজনক) বর্তমানে ঢাকার National Institute of Cardiovascular Diseases , বা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন (৪-৫ লাখ টাকা)। তার পরিবারের আর্থিক অবস্থা খুবই দূর্বল হওয়ায় পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। এমতাবস্থায় সমাজের হৃদয়বান মানুষের সাহায্যই পারে তপুকে সুস্থ জীবন দিতে।
আসুন আর্তমানবতার সেবায় এগিয়ে আসি,
মানুষ তো মানুষেরই জন্য।
সাহায্য পাঠাতে পারেন মুনীর ফাউন্ডেশন এর মাধ্যমে।
Bkash Personal:
01853 32 51 53
Nagad, Rocket, Bkash Personal.
01738 12 51 07
Bank:
Munir Foundation
2050 2210 2036 78017
Islami Bank Bangladesh Limited
Sitakund Branch.
ব্যাংক বা বিকাশে পাঠানোর সময় রেফারেন্স এ লিখুন : Topu অথবা 114।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহতায়ালা বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন, যতক্ষণ সে অপর ভাইয়ের সাহায্যে থাকে।’ (মুসলিম, হাদিস : ২৩১৪)।







