একজন মানুষ হিসেবে জীবন নিয়ে ঠিক কতটা পরীক্ষা দিতে প্রস্তুত আপনি? একবার, দুইবার, দশবার, বিশবার? একজন ক্যান্সার পেশেন্ট কে ক্যান্সার ডিটেক্ট হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক মুহুর্তে এই জীবন সংগ্রামের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়।
”আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই: মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য-ফল-ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য-নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুখবর দাও।”
[আল-বাক্বারাহ ১৫৫]
কথা হচ্ছিলো জিয়াউল করিম ভাইয়ের সাথে। আমি উনার লেখনীতে উনার ষ্টোরী টা দিয়ে দিচ্ছি।
এ ব্যাপারে এশিউরেন্স দিচ্ছি যে উনার স্টোরী আমি পারসোনালী ক্রসচেক করেছি।
————————————-
জিয়াউল করিম: আমি ২০১৭ সালে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে হিসাববিজ্ঞানের উপর এমবিএ সম্পূর্ণ করি। ২০১৮ সালের শুরুর দিকে কোমরে ব্যাথা অনুভব করি ও ডাক্তারের শরণাপন্ন হই।২০১৮ সালের মার্চে আমার এম আর আই করার পর হাড়ে টিউমার ধরা পড়ে। ডাক্তারের পরামর্শে ইন্ডিয়া সিএমসি হাসপাতাল চলে যাই এবং সেখানে বায়োপ্সি করার পর আমার অস্টিওসারকোমা বা হাড়ে ক্যান্সার ধরা পড়ে।প্রথমে ৪ টা কঠিন ও ব্যয়বহুল কেমোথেরাপি দিই,তারপর আমার হাড়ের অপারেশন হয়।
আমার বাম পাশের নিতম্বের উপরের হাড়টি কেটে ফেলা হয়।এরপর আবার ৪ টি কেমোথেরাপি দিই।আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় এই কঠিন পথ পাড়ি দিয়ে সুস্থতার দিকে অগ্রসর হই। একটু স্বাভাবিক হওয়ার পর ব্যবসা শুরু করি,কিন্তু গত মাসের ২৫ তারিখের দিকে হঠাৎ বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করি এবং ডাক্তারের শরণাপন্ন হই। সব পরিক্ষা নিরিক্ষার পর ডাক্তার জানাল এবার ফুসফুসে বাসা বেধেছে মরনঘাতি ক্যান্সার। আবার শুরু হল কষ্টের মহাযাত্রা।
ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসা পাওয়া মাত্র ই চলে যাব ইনশাআল্লাহ। কিন্তু ক্যান্সার একটি ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী চিকিৎসা। গতবারের চিকিৎসায় এই পর্যন্ত খরচ হয়েছে প্রায় ২০ লাখ টাকা।আমার আব্বা একজন অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক। আমাদের ধনসম্পদ ও নেই যা বিক্রি করে চিকিৎসা খরচ চালাব।তাই আপনাদের সহযোগিতা,দোয়া ও ভালবাসা পেলে আবার স্বাভাবিক সুন্দর পৃথিবীতে পদচারনা করতে পারব ইনশাআল্লাহ।
এবারের সম্ভাব্য ব্যয় -১০ লক্ষ টাকা।বেশিও লাগতে পারে।কারন ইন্ডিয়া গেলে বলতে পারব কোন পর্যায়ে আছে।
ডাক্তার বলছে এটা যদি গতবারের টা থেকে ছড়ায় তবে ৪র্থ স্টেজে হবে।আল্লাহ আমাকে ও আপনাদের রহমতের চাদরে আবৃত রাখুন।
—————————————
প্রত্যেক অসুস্থ ব্যাক্তির যারা ফিন্যানিন্সিয়ালী চ্যালেঞ্জড, আমাদের উচিত তাদের পাশে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা
ঠিকানা: ফটিকছড়ি, চট্টগ্রাম।
মোবাইল নাম্বার: ০১৮২৫ ০৪০২৫৩
ডায়াগনোসিস: হাড় এবং ফুসফুসের ক্যান্সার।
প্রয়োজনীয় খরচ: ১০ লক্ষ টাকা।
চিকিৎসা হবে: ভেলোর সিএমসি তে।
ডোনেশান অপশন: সরাসরি পেশেন্টের কাছে পৌছে যাবে ইনশাআল্লাহ।
  • বিকাশ 01825040253,01878896273
  • ব্যাংক একাউন্ট নাম্বার:
একাউন্ট নাম: Md Ziaul karim
একাউন্ট নাম্বার : 20502680201563202
islami bank,fatikchhari branch,chattogram
অথবা আমাদের মাধ্যমে দিতে পারেন:
ব্যাংক: A/c Name: Munir Foundation
Number: 20502210203678017
IBBL, Sitakund Brach.

Bkash: 01738125107 (personal)

”যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি সংকটগুলো থেকে একটি সংকট মোচন করে দেয়, আল্লাহ তা’আলা তার আখিরাতের সংকটগুলোর একটি সংকট মোচন করবেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের অভাব মোচনে সাহায্য করবে, আল্লাহ তা’আলাও তাকে দুনিয়া ও আখিরাতে স্বাচ্ছন্দ্য দান করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ-গুণ গোপন করবে, আল্লাহ তা’আলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। আল্লাহ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে।’’
-মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমীন। প্লিজ নিজেরা কন্ট্রিবিউট করুন। শেয়ার করুন। আমাদের মাধ্যমে দিতে চাইলে আমাকে জানাবেন।

Leave a Reply