২০০৪ সালের কথা। আড়াই বছরের শিশু কে কোলে নিয়ে বাড়ির উঠানে কাপড় শুকাতে গিয়েছিলেন মা লায়লা বেগম। পাশেই পুরনো গ্যাস লাইটার নিয়ে খেলা করতেছিলো আরেকটা বাচ্চা। হঠাত, সে লাইটার টাকে ভাংগার জন্যে হিট করে, এবং লাইটার উড়ে এসে আঘাত করে লায়লা বেগমের হাতে, এবং শিশু জাহিদ হাসান শুভ-র চোখে। লায়লা বেগমের হাতের ছোট একটা অংশ পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় হাসান এর চোখ।
বাচ্চাকে নিয়ে দ্রুত পাহাড়তলী চক্ষু হাসপাতালে যান সগীর আহমেদ-লায়লা বেগম দম্পতি। চোখে অপারেশন হয়। বাচ্চাকে নিয়ে আপাতত: ফিরে আসেন মা-বাবা। এরপর হাসান ২০২০ পর্যন্ত চোখ নিয়ে বড় কোন সমস্যা ছাড়াই পারি দিয়েছে। মাঝে মধ্যে সমস্যা হলে ড্রপ দিয়েই সেরে যেতো।
সেই ২.৫ বছরের ছেলেটা এখন ২১ বছরের যুবক। দিনমজুর বাবার সংসারে হাল ধরার দায়িত্ব কাঁধে নিচ্ছিলো একটু একটু করে। কিন্তু এর মাঝে ২০২০ এর মাঝামাঝি সময়ে আঘাতপ্রাপ্ত চোখে ঝাপসা দেখতে শুরু করে সে। ডাক্তার লেন্স সাজেষ্ট করেন, প্রতিমাসে একবার করে লেন্স চেঞ্জ করে করে সে গত দেড় বছর কাটিয়েছে। ২০২২ এর জানুয়ারী তে এসে দেখা যায় তার লেন্স ও কাজ করছে না। ডাক্তার, এবার পরামর্শ দেন ভারতে গিয়ে চোখের কর্ণিয়া রিপ্লেস করে নিতে। ডাক্তারের সাজেশান দেয়ার পর প্রায় দেড়মাস কেটে গিয়েছে। হাসানের মা-বাবা এখনো যোগাড় করতে পারেন নি প্রয়োজনীয় ২ লাখ টাকা।
জাহিদ হাসানের আঘাতপ্রাপ্ত চোখের দৃষ্টিশক্তি একেবারে ক্ষীণ হয়ে এসেছে। পাশাপাশি এটার কারনে অপর চোখ ও কিছুটা ঝাপসা হয়ে এসেছে। ডাক্তার তাগাদা দিয়েছেন ফেব্রুয়ারী মাসের মধ্যে কর্নিয়া রিপ্লেসমেন্ট করে নেয়ার জন্যে।
নয়তো অন্ধ হয়ে যেতে পারে একটা দরিদ্র পরিবারের আশার প্রদীপ!
আমরা জাহিদ হাসানের বাড়িতে গিয়েছিলাম। তাঁর মায়ের কান্না দেখে এসেছি। আর জাহিদের বর্তমান অবস্থা দেখে এসেছি। অসহায় জাহিদের বাবা মা, পরিবার। অসহায় বোধ করেছি আমরাও। হায়, আমরা যদি বলতে পারতাম, আজই আপনারা তাকে হাসপাতালে ভর্তি করুন!
আমাদের হাতে সময় আছে সাকুল্যে ১৫ দিন।
আপনারা এগিয়ে আসলে এই ছেলেটার চোখের আলো টিকিয়ে রাখার প্রচেস্টায় আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ।
রাসূলুল্লাহ (সা.) আর বলেছেন, ‘মুমিনরা পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার ক্ষেত্রে এক দেহের মতো। দেহের কোনো অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে পুরো দেহ সে ব্যথা অনুভব করে।’ (বুখারি, হাদিস : ৬০১১)
জাহিদ হাসান শুভ-র চোখের আলো টিকিয়ে রাখতে অনুদান পাঠানোর উপায়:
Bkash Personal:
01853 325153
Bank:
Munir Foundation
20502210203678017
Islami Bank Bangladesh Limited
Sitakund Branch.
টাকা পাঠানোর সময় রেফারেন্স এ পেশেন্ট এর নাম HASAN অথবা 0083) লিখে দিন। অথবা আমাদের Munir Foundation এর ইনবক্সে জানিয়ে দিন।
প্লিজ সকলেই সাধ্যমতো অংশগ্রহণ করুন। পোষ্টটি শেয়ার করে হলেও আপনার অবদান রাখুন ।

Leave a Reply