NewsSuccess Story

হাফেজ রমজান এর নিকট চিকিৎসা সহায়তা হস্তান্তর

By August 22, 2023 December 6th, 2023 No Comments
মো: রমজান আলী একজন কোরআনে হাফেজ।জন্ম থেকেই তিনি দৃষ্টি প্রতিবন্ধি। দারিদ্রতা এবং দৃষ্টির স্বল্পতার সাথে যুদ্ধ করেই হিফজ সম্পন্ন করেন। ২০১২ সালের ২০ ফেব্রুয়ারী ছোট দারোগারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন। এই দুর্ঘটনায় তার বাম পায়ের হাড্ডি দুই টুকরো হয়ে যায়। তখন সার্জারী করা হলেও পুরোপুরি ভাবে সুস্থতা আসেনি। তার পায়ে সমস্যা থেকে যায়। এবং বর্তমানে তার সেই আঘাতপ্রাপ্ত স্থানে জটিলতা দেখা দিয়েছে। দ্রুত চিকিৎসা নেয়া জরুরী হয়ে পড়ে।  কিন্তু আর্থিক দুরবস্থার কারনে তিনি এই চিকিৎসা ব্যায় বহন করতে অক্ষম ছিলেন।  পরবর্তিতে তার একজন শুভাকাঙ্ক্ষী তাকে মুনীর ফাউন্ডেশন এর ব্যাপারে অবহিত করেন। তার মাধ্যমে হাফেজ রমজান মুনীর ফাউন্ডেশন এর নিকট তার পায়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানান। ৫ ফেব্রুয়ারি ২০২৩ মুনীর ফাউন্ডেশন এর ভেরিফিকেশন টিম হাফেজ রমজান আলীর সার্বিক অবস্থা সর্ম্পকে অবহিত হন। এরপর মুনীর ফাউন্ডেশন এর ক্রাউডফান্ডিং টিম তার জন্য ফান্ড কালেকশন শুরু করেন। আমাদের ফান্ডরেইজার এর মাধ্যমে দাতাগন সরাসরি রমজান আলীর নিকট পৌছে দিয়েছেন ৪৫ হাজার টাকা। এবং আমাদের একাউন্ট সমূহে এসেছে ৮২ হাজার টাকা। গত সপ্তাহে দাতাগণদের দেওয়া ৮২ হাজার টাকা আমরা হাফেজ রমজান আলীর কাছে চেক এর মাধ্যমে হস্তান্তর করি। আলহামদুলিল্লাহ হাফেজ রমজান আলীর জন্য সর্সর্বমোট ১লক্ষ ২৭ হাজার টাকার একটা ফান্ড হস্তান্তর করা হয়েছে।আমরা দোয়া করি হাফেজ তার পায়ের সুস্থতার মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে আসুক। এবং আমাদের দাতাগণদের দান মহান আল্লাহ কবুল করুন। উল্লেখ্য হাফেজ রমজান আলী আমাদের সাহায্যপ্রাপ্ত ১৩৯ নং রোগী।

রমজান এর নিকট সহায়তার টাকা হস্তান্তর

মো: রমজান আলী একজন কোরআনে হাফেজ।জন্ম থেকেই তিনি দৃষ্টি প্রতিবন্ধি। দারিদ্রতা এবং দৃষ্টির স্বল্পতার সাথে যুদ্ধ করেই হিফজ সম্পন্ন করেন। ২০১২ সালের ২০ ফেব্রুয়ারী ছোট দারোগারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন। এই দুর্ঘটনায় তার বাম পায়ের হাড্ডি দুই টুকরো হয়ে যায়। তখন সার্জারী করা হলেও পুরোপুরি ভাবে সুস্থতা আসেনি। তার পায়ে সমস্যা থেকে যায়। এবং বর্তমানে তার সেই আঘাতপ্রাপ্ত স্থানে জটিলতা দেখা দিয়েছে। দ্রুত চিকিৎসা নেয়া জরুরী হয়ে পড়ে।

কিন্তু আর্থিক দুরবস্থার কারনে তিনি এই চিকিৎসা ব্যায় বহন করতে অক্ষম ছিলেন।

পরবর্তিতে তার একজন শুভাকাঙ্ক্ষী তাকে মুনীর ফাউন্ডেশন এর ব্যাপারে অবহিত করেন। তার মাধ্যমে হাফেজ রমজান মুনীর ফাউন্ডেশন এর নিকট তার পায়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানান।

৫ ফেব্রুয়ারি ২০২৩ মুনীর ফাউন্ডেশন এর ভেরিফিকেশন টিম হাফেজ রমজান আলীর সার্বিক অবস্থা সর্ম্পকে অবহিত হন। এরপর মুনীর ফাউন্ডেশন এর ক্রাউডফান্ডিং টিম তার জন্য ফান্ড কালেকশন শুরু করেন।

আমাদের ফান্ডরেইজার এর মাধ্যমে দাতাগন সরাসরি রমজান আলীর নিকট পৌছে দিয়েছেন ৪৫ হাজার টাকা। এবং আমাদের একাউন্ট সমূহে এসেছে ৮২ হাজার টাকা। গত সপ্তাহে দাতাগণদের দেওয়া ৮২ হাজার টাকা আমরা হাফেজ রমজান আলীর কাছে চেক এর মাধ্যমে হস্তান্তর করি।

আলহামদুলিল্লাহ হাফেজ রমজান আলীর জন্য সর্সর্বমোট ১লক্ষ ২৭ হাজার টাকার একটা ফান্ড হস্তান্তর করা হয়েছে।আমরা দোয়া করি হাফেজ তার পায়ের সুস্থতার মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে আসুক। এবং আমাদের দাতাগণদের দান মহান আল্লাহ কবুল করুন।

উল্লেখ্য হাফেজ রমজান আলী আমাদের সাহায্যপ্রাপ্ত ১৩৯ নং রোগী।

Leave a Reply