Skip to main content
Success StoryZakat Management

ঘর নির্মানের জন্য যাকাত ফান্ড হতে সহায়তা প্রদান

By May 12, 2024No Comments
মানব জীবনের অন্যতম মৌলিক চাহিদা হলোো বাসস্থান। কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর একটি বড় অংশ বাসস্থান সুবিধা ভোগ করতে পারেন না। গত ৪/৮/২০২৪ ইং তে   দিনমজুর আসাানুজ্জামান এর গৃহ নির্মাণের আবেদন আসে আমাদের কাছে।  আসানুজ্জামান গ্রাম :-  বশরত নগর,  ভটেরখীল, সীতাকুণ্ড, চট্টগ্রাম এর বাসিন্দা।  দিনমজুর আসানুজ্জামান সাহেব তার ৩ সদস্যের পরিবার নিয়ে একটি ঝুপড়ি ঘরে খুব মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে। তিনি তার পরিবার এর ছেলের শিক্ষার ব্যায় ভার ও পরিবার এর খাদ্য সামগ্রীর যোগান দিতেও প্রাই অক্ষম। তার একটি ভিটা আছে কিন্তু ঘর নির্মাণ করার সাধ্য নেই। আসানুজ্জামান  এর গৃহ নির্মাণের আবেদন আমাদের কাছে  আসার পর আমাদের টিম সরজমিনে গিয়ে আসানুজ্জামান  এর বাস্তব জীবনধারা  পর্যবেক্ষণ করে ও ভেরিফাই করে আসেন।  এবং পরবর্তী তে আমরা তার জন্য ফান্ড কালেক্ট করা শুরু করি।
আল্লাহর করুনায় জনাব আসানুজ্জামান এর জন্য আমাদের  নিকট ৮০ হাজার টাকা জমা হয়।
১১ই মে ২০২৪ ইং আমরা জনাব আসানুজ্জামান এর হাতে আশি হাজার টাকা বুঝিয়ে দিতে সক্ষম হ্ই। আসানুজ্জামান তার ঘর নির্মান এর কার শুরু করবেন ও তার সুদিন ফিরে আসবে ইনশাআল্লাহ।

Leave a Reply