আসসালামু আলাইকুম। অস্বচ্ছল পরিবারের একজন মা-এর প্রতিমাসের ঔষধ খরচের ব্যাপারে পোষ্ট করেছিলাম। উনার জন্য আমাদের প্রয়োজন প্রতিমাসে ৫হাজার টাকা।
ইতিমধ্যে আমরা চারজন ভাইকে পেয়েছি, যাদের মধ্যে প্রতিমাসে তিনজন দিবেন ৫শত টাকা করে, এবং আরেকজন দিবেন ৩শত টাকা। মোট ১৮০০/-টাকার ব্যাবস্থা হয়ে গেলো। আর ৩২০০/- এর ব্যাবস্থা হওয়া প্রয়োজন।
আপনারা জেনে খুশী হবেন যে, দীর্ঘমেয়াদী বা চলমান চিকিৎসার জন্য আমাদের এই নিয়মিত সহায়তা প্রচেষ্টায় আপনাদের সহযোগীতায় দুইজন রোগীর চিকিৎসা চলছে। প্রতিমাসে একটা নির্দিষ্ট এমাউন্ট তাদের কাছে পাঠানো হয়।
১. একজন সি.কে.ডি পেশেন্ট প্রতিমাসে ১০ হাজার করে টাকা পাচ্ছেন, নাম প্রকাশে অনাগ্রহী একজন দাতার পক্ষ থেকে।
২. একজন বিধবা সহায় সম্বলহীন নারী প্রতি মাসে প্রায় তিন হাজার টাকার ঔষধ পাচ্ছেন আমাদের নিয়মিত দাতাদের অবদান থেকে।
আল্লাহ আমাদের প্রচেষ্টা ও দাতাদের অবদান কে কবুল করুন। প্রত্যেককে উত্তম প্রতিদান দান করুন।
আপনার যদি প্রতি মাসে +/-৫০০ টাকা করে দেয়ার নিয়াত থাকে, তবে আমাদের জানাতে পারেন, এখানে কমেন্ট করে, অথবা আমাদের পেজ Munir Foundation এ মেসেজ দিয়ে। ৬-৭ জন ভাই এগিয়ে আসলে ব্যাবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমি আপনাদের একটা সেপারেট মেসেঞ্জার গ্রুপে এড করে নিব ইনশাআল্লাহ।







