দুঃখের সাথে আপনাদের জানাতে হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানার হাসনাবাদ গ্রামের মুন্সি পাড়ায় গত ১০ নভেম্বর এক পাতিল গরম ডাল পড়ে ইমন নামের তিন বছরের এক শিশুর ৬০-৬৫ শতাংশ শরীর মারাত্মকভাবে ঝলসে গেছে।
তার বাবা কিছুটা মানসিক প্রতিবন্ধী, অর্থসম্পদও অনেকটা শূন্যের কোটায়। সপ্তাহে এক-দুই দিন মজুরের কাজ করে যা পান তা দিয়েই সংসার চলে।
ইমনের এক চাচা (ছাত্র) তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন। কিন্তু হাসপাতালে আঠারোদিন রাখার পরও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। ডাক্তার জানিয়েছেন সুস্থ হতে কিছুটা সময় লাগবে, ততদিন হাসপাতালে রেখে চিকিৎসা চালিয়ে যেতে হবে। কিন্তু ইতোমধ্যে তার চিকিৎসা বাবদ প্রায় ৩৫,০০০ টাকার মতো খরচ হয়েছে। যার অধিকাংশই ঋণ করা। গত ২৮ শে নভেম্বর ডাক্তারের আপত্তি সত্ত্বেও চিকিৎসার আনুষাঙ্গিক খরচ বহন করতে না পেরে অসুস্থ ইমনকে বাড়িতে নিয়ে আসা হয়। এতে তার অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে তাকে যত দ্রুত সম্ভব পুনরায় হাসপাতালে নেয়া প্রয়োজন। কিন্তু তার হত দরিদ্র বাবা কিংবা শিক্ষার্থী চাচার পক্ষে এটা সম্পূর্ণ অসম্ভব।
তাই আমরা আবারও আপনাদের এগিয়ে আসার আহ্বান করছি। আপনাদের একটু সহযোগিতায় নিদারুণ যন্ত্রণায় ছটফট করতে থাকা মাছুম শিশু ইমন সুস্থ হয়ে উঠবে ইনশা-আল্লাহ।
পুনশ্চ:
শিশুটির বাবার নাম মীর আহমদ
বাড়ি: ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের পশ্চিম হাসনাবাদ মুন্সি পাড়ায় বড় হাজী বাড়ির ঠিক পূর্বে।
সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ: ফয়সাল বিন ফারুকী (01823833151)
রকেট: আরাফাত বিন হাসান (018157975456)
বিকাশ: নাসির উদ্দিন মানিক (01812675390)
সংগ্রহকৃত অর্থের স্বচ্ছতা রক্ষায় আমরা সহযোগিতাকারীর নাম আর এমাউন্ট আপনাদের সামনে প্রকাশ করবো ইনশা-আল্লাহ।

Leave a Reply