আসসালামু আলাইকুম,
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল (উড) ডিপার্টমেন্টের ৪৮তম ব্যাচের ছাত্র মোঃ মাসুদুর রহমান (মাসুদ) ব্রেন টিউমারে আক্রান্ত। ২০২১ সালের ডিসেম্বরে মাসুদ হঠাৎ অজ্ঞান হয়ে যায়। তারপর সে টানা পাঁচদিন অজ্ঞান অবস্থায় ছিল। ১৫ দিনের মতো ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে সে ভর্তি ছিল। ECG, CT SCAN, MRI OF BRAIN, X-RAY পরিক্ষা করে অনেক ডাক্তার দেখানোর পর ২০২২ সালের জানুয়ারিতে চূড়ান্তভাবে তার ব্রেন টিউমার ধরা পড়ে। তখন আরও জানা যায় টিউমার ভেতরে ফেটে গিয়েছে। ডাক্তার জানান, অপারেশন করার পর সুস্থ হয়ে যাবে, ইনশাআল্লাহ।
এরপর মাসুদ ভারতের তামিলনাডুর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে ডাক্তার দেখানোর পর তাঁরা এ বছরের জুনে অপারেশনের সময় দেন। এ অপারশনের জন্য প্রায় ৬ লাখ টাকা খরচ পড়বে। এখানে উল্লেখ্য, মাসুদ ছোট বেলায় তার বাবাকে হারিয়েছে। তার মা এবং একমাত্র ছোট বোনকে নিয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মাসুদ নিজেই। এতদিন চিকিৎসার যাবতীয় খরচ পরিবারের পক্ষ থেকে বহন করা হলেও বর্তমানে তার পরিবারের পক্ষে খরচ বহন করা সম্ভব হচ্ছে না।
আমার-আপনার সহযোগিতায় আমাদের ছোট ভাই আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আমরা নিজেদের অবস্থান থেকে সাধ্যমত সহযোগিতা করলে দ্রুত তার অপারেশন করা সম্ভব হয়ে উঠবে। সবার সহযোগিতায় মাসুদ নতুন জীবন ফিরে পেতে পারে।
সবার কাছে তাই বিনীত অনুরোধ, মাসুদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা সবাই আপনাদের নিকট চির কৃতজ্ঞ থাকবো।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করবে তার জন্য সাতশত গুণ সওয়াব লেখা হবে।”
(সুনানে আন নাসায়ী-৩১৮৬)
সাহায্য পাঠাতেঃ
Bkash Personal:
01853 325 153
Nagad, Rocket
01738 125 107
Bank:
Munir Foundation
20502210203678017
IBBL, Sitakund Branch.
রেফারেন্স এ লিখুনঃ Masud অথবা 0090
প্লিজ সম্ভব হলে ডোনেট করুন অথবা শেয়ার করুন যাতে অন্যেরা অংশগ্রহণ করার সুযোগ করে দিন।







