বিলকিস আক্তার ছিলেন আর দশজন মানুষের মতো একজন সুস্থ মানুষ। কিন্তু ভাগ্যের পরিণাম আজকে তাকে অসহায়, অসুস্থ করে ফেলেছে। ৪ সদস্যের পরিবার তার; পরিবারে ,আছেন তার মা, ছেলে এবং মেয়ে। স্বামী আরেকটা বিয়ে করেছেন, তার সাথে যোগাযোগ নেই ৪বছর। পরিবার চলছে বিলকিস আক্তারের বাবার পেনশনের টাকা দিয়ে।
২০১৮সালে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার কোমড়ের হাড় ভেঙে যায় এবং অপারেশন করা হয়। যদিও তিনি এরপর আর নিজে থেকে হাটতে পারেনি। হুইল চেয়ার আর ক্রেস দিয়েই চলাফেরা করতে হয়েছে। কিন্তু বর্তমানে তার অপারেশনের সময় যে স্ক্রু ছিল সেটা তার স্পাইনালে রগ ভেদ করে চলে গিয়েছে। এমতাবস্থায় তার অবস্থার অবনতি হচ্ছে এবং পা বেকে যাচ্ছে। এজন্য তার দ্রুত অপারেশন করতে হবে।
এরসাথে তার পাইলসে সমস্যা এবং মুত্রথলিতে পাথর হয়েছে।
ডাক্তারের শরণাপন্ন হওয়ার পর তাকে অপারেশনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং তাকে আগে মুত্রথলির পাথর এবং পাইলস এর অপারেশন করতে বলা হয়েছে। কিন্তু অপারেশনের খরচ যোগাড়ের সামর্থ্য নেই। কারণ তার পরিবারে কোন উপার্জনক্ষম ব্যক্তি নেই।
…এমনকি তার যে প্রতিদিনের ওষুধ খেতে হয় সেই ওষুধও কিনতে পারছেন না। এতোদিন যে তাকে সাহায্য করছিলেন, তার স্বামীর বড় ভাই তিনিও গত ২৩মার্চ ইন্তেকাল করেছেন। এমতাবস্থায় আপনাদের সাহায্যের প্রয়োজন। তার সব অপারেশন এবং অপারশনের সময় ওষুধপত্র সহ ২লাখ ২০হাজার টাকা প্রয়োজন। প্রথমত তার মূত্রথলির অপারেশন করতে হবে সরকারী ভাবে ১৫হাজার টাকা(হাস্পাতালে ১০দিন থাকা, ওষুধসহ)। তারপর তার পাইলসের অপারেশন ৫০০০টাকা। এবং সর্বশেষে স্পাইনালের স্ক্রু অপারেশন ২লাখ টাকা(যেহেতু তার আগেও অপারেশন হয়েছে তাই তার আইসিইউ ক্যাবিন লাগতে পারে)। তিনি তার ২সন্তানের জন্য বেঁচে থাকতে চান।
আপনারা সহায়তা করলে একজন মা বেচে থাকতে পারবেন তার সন্তানদের জন্য।
বর্তমান ঠিকানাঃ আংগারিয়া,সিংগাইর, মানিকগঞ্জ।
——————————
সাহায্য পাঠাতেঃ
Bkash Personal:
01853 32 51 53
Rocket, Nagad, Bkash
01738 12 51 07
Bank:
Munir Foundation
20502210203678017
IBBL, Sitakund Branch.
রেফারেন্স এ লিখুনঃ Bilkis অথবা 0088 প্লিজ ডোনেট করুন পাশাপাশি শেয়ার করুন যাতে অন্যেরা অংশগ্রহণ করার সুযোগ পায়।

Leave a Reply