ব্লাড ক্যান্সারে আক্রান্ত মোঃ আরিফুল ইসলাম।
আরিফুলের বাবা পেশায় একজন দিনমজুর।তার পরিবারে মা-বাবা ছোট দুটিভাই।পরিবারে প্রথম সন্তান সে।এখন ডিগ্রী ১ম বর্ষে অধ্যয়নরত। ২০২০সালের শেষের দিকে হঠাৎ শরীরটা ভীষণ অসুস্থ হয়। শুরুর দিকে কোনো ধরণের বড় শারীরিক জটিলতা ছিল না, কিন্তু হঠাৎ যখন জ্বর উঠতো তখন ভালোই ভোগান্তিতে পরতে হতো। কিন্তু জ্বর পড়ে গেলে সবকিছু আবার স্বাভাবিকভাবেই চলতো। গ্রামের পল্লী চিকিৎসকদের কাছে জ্বরের চিকিৎসা করে কোন লাভ হল না। এভাবেই চলে গেল একটি মাস। এরপর গলাতে ছোট ছোট কিছু টিউমার দেখা দিলো এবং পরে অনেক টিউমার উঠে গেল।
আবার এদিকে জ্বর তো আছেই। এরপর মোটামুটি খারাপ একটা পরিস্থিতির সৃষ্টি হবার পর ডাক্তারের পরামর্শে বগুড়ায় ”’জিয়াউর রহমান মেডিকেল কলেজ”’এ ভর্তি হয়ে সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে। ডাক্তার জানান যে আরিফ (Hosking limphoma) ব্লাড ক্যান্সারে আক্রান্ত।
ডাক্তার ৬ সারকেল কেমোথেরাপি দিতে বলে এবং তার কেমোথেরাপি শুরু হয়। কেমোথেরাপির খরচটা ছিল অত্যাধিক বেশি, প্রতিমাসে তার কেমোথেরাপি দিয়ে আনুষঙ্গিক ৩৫০০০+টাকা খরচ হতো।যা তার দিনমজুর বাবার বহন করা কষ্টসাধ্য।
এরপর ব্যাংকঋন, গ্রামের মানুষের সহযোগিতা, আত্মীয়-স্বজনের সহযোগিতা, এবং ফেসবুক বন্ধুদের সহযোগিতায় সে ৬ সার্কেল কেমোথেরাপি শেষ করে,
কিন্তু তার শারীরিক উন্নতি হয় না।
এরপর তারা চিকিৎসার জন্য ঢাকা ক্যান্টনমেন্ট যায়। সে সেখানে ১ সার্কেল কেমোথেরাপি নেয়।কিন্তু তার শারীরিক কোনো উন্নতি না হলে ডাক্তার বলেন তার এই কেমোথেরাপি দিয়ে কিছুই হবে না। আরও৬ সার্কেল কমোথেরাপি লাগবে এবং অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হবে।এক্ষেত্রে কমপক্ষে(২০০০০০০) বিশ লক্ষ টাকা লাগবে।
এতো টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব না। পরে তাকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দিলো।
সর্বশেষ অবস্থা হচ্ছে, বর্তমানে তার চিকিৎসা বন্ধ আছে।তার সুচিকিৎসার জন্য (২০০০০০০)বিশ লক্ষ টাকা লাগবে। কিন্তু তার পরিবারের জন্য টাকা জোগাড় করা কষ্টসাধ্য।
তাই দয়া করে আপনারা তার পাশে থেকে তাকে সহযোগিতা করবেন।আপনাদের দেওয়া সহযোগিতায় যেন সে সফল ভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারে।
মহানবী (সা.) আরও বলেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন। ‘ (মুসলিম, হাদিস : ২৫৬৬)।
রেফারেন্সে লিখুনঃ Arif অথবা 0100
সাহায্য পাঠাতেঃ
Bkash Personal:
01853 325153
Nagad, Rocket.
01738 12 51 07
Bank:
Munir Foundation
20502210203678017
IBBL, Sitakund Branch.







