Skip to main content
Press ReleaseSuccess Story

আনোয়ার এর নিকট সংগৃহীত ষাট হাজার টাকা হস্তান্তর

By August 18, 2023December 6th, 2023No Comments
আনোয়ার এর নিকট সংগৃহীত ষাট হাজার টাকা হস্তান্তর

ছবি: আনোয়ার এর নিকট সংগৃহীত টাকা হস্তান্তর

উত্তর পানুয়া, ছাগলনাইয়া ফেনীর বাসিন্দা আনোয়ার হোসেনের খাদ্যনালী সংক্রান্ত রোগের চিকিৎসার জন্যে জরুরী সাহায্যের প্রয়োজন হয়। তিনি আমাদের ১৫১ নং চিকিৎসা সহায়তা প্রার্থী।

পাঁচ সদস্যের পরিবারে আনোয়ার হোসেন পরিবারের মূল চালক। বার্ধক্যে পতিত হওয়া বৃদ্ধ বাবা, মানসিক ভারসাম্যহীন মা, স্ত্রী এবং ২ বছর ৬ মাস বয়সী একটি কন্যা সন্তানের জনক তিনি। মাত্র ২৫ বছর বয়সে জটিল রোগে আক্রান্ত হয়েছেন। মেডিকেল বিজ্ঞানের ভাষায় তিনি Suspected Narrowing in Lower Third Of The Oesophagus নামক রোগে আক্রান্ত। এরপর থেকে ঘরে টানা বিশ্রাম এবং চিকিৎসা নিচ্ছেন। শুধুমাত্র তরল খাবার গ্রহণ করার কারনে তিনি শারীরিকভাবে আরো দূর্বল হয়ে যাওয়ায় আপাতত সবধরনের কাজকর্ম ও আয় রোজগার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

দেশে একবার অপারেশন করেও তিনি সুস্থ হতে পারেন নি। এবং ব্যায় বহন করতেও পারছিলেন না।এমতাবস্থায় আনোয়ার হোসেন স্থায়ী সুস্থতা ও উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার উদ্যোগ নেন। এবং সাহায্য সংগ্রহের জন্যে আমাদের নিকট আবেদন করেন।

আমরা ফান্ডরেইজার খুলি।

আলহামদুলিল্লাহ দাতাদের দান করা ৬০ হাজার টাকা আনোয়ার এর হাতে তুলে দিতে পেরেছি।

আনোয়ার হোসেন সুস্থ হবেন, স্বল্পসময়ের বিবাহিত জীবনে স্ত্রী ও একমাত্র কন্যাসন্তান উম্মে কুলসুম এবং অসুস্থ মা-বাবার কাছে ফিরে আসবে, কাজ করবে, অঙ্কুরেই বিনষ্ট হতে যাওয়া পরিবারকে বাহুবন্ধনে আগলে রাখবে এটিই প্রত্যাশা ।

আল্লাহ তাকে সুস্থ করুন।
দাতাবৃন্দ কে উত্তম প্রতিদান দিন। আ-মী-ন।।

আমাদের ফেসবুক পেইজে যোগ দিন

আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন

#CF151 #Charity #Bangladesh #Treatment #Fundraiser #Donation #MFSuccess #SuccessMF

Leave a Reply