Skip to main content
Sadakah

ইয়াতিম দু:স্থ শিশুদের ঈদ পোশাক এর ব্যাবস্থা হলো!

By April 21, 2023December 6th, 2023No Comments

100 Taka Sadakah Munir Foundation

আলহামদুলিল্লাহ। মুনীর ফাউন্ডেশন এর অনন্য উদ্যোগ ১০০ টাকা সাদাকাহ দাতাদের দান করা টাকায় বান্দরবান নুরানী তা’লিমুল কুরআন হেফজখানা ও এতিমখানার দুস্থ শিশুরা পেলো ঈদের পোষাক। রমজানের শুরুতেই এই মাদ্রাসা হতে আমাদের নিকট আবেদন আসে। অন্যান্য বছর বিভিন্ন ডোনারদের মাধ্যমে ঈদের পোষাকের ব্যাবস্থা হলেও এবার কেন যেন তারা পোষাক দাতা পাচ্ছিলেন না। তাই তারা বারবার আমাদের সাথে যোগাযোগ করতে থাকেন। আমরাও ইতিমধ্যে চিন্তা করি সাদাকাহ-র টাকা হতে তাদের জন্যে ঈদের পোষাক এর ব্যাবস্থা করা যায় কিনা!

আপনাদের সম্মতিক্রমে ও আপনাদের দেয়া সাদাকাহ দিয়ে আমরা এই শিশুদের জন্যে ঈদ পোষাকের ব্যাবস্থা করতে সক্ষম হলাম, এবং হাসি ফুটলো ৪৫টি ফুলে!

Leave a Reply