
আমরা যারা সামর্থ্যবান, প্রতিদিন হরেক রকমের মজাদার ইফতার করছি। কিন্তু ঘরের পাশের দরিদ্র মানুষটার খোঁজ কি একবারও নিয়েছি?
রমাদানে অসহায় ও দরিদ্রদের ইফতার করানো অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। এটি শুধু একটি ইবাদতই নয়, বরং হৃদয়ে প্রশান্তি আনার এক অনন্য উপায়। তাই এই রমাদানে চাইলে আমরা আমাদের প্রতিবেশীর ঘরে একবেলার ইফতার পৌঁছে দিতে পারি।
ভাবুন তো, আপনার এলাকার কোনো এক রিকশাচালক ভাই পরিবার নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। রমাদান এলে খরচ আরও বেড়ে যায়। তার ছোট ছোট সন্তানেরা ইফতারে একটু ভালো খাবারের আশা করে। কিন্তু সীমিত আয়ের কারণে তিনি তা পূরণ করতে পারেন না। সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি নীরবে কষ্ট পান।
ঠিক এমন মুহূর্তে আপনি যদি এক ব্যাগ ইফতার সামগ্রী নিয়ে তার দরজায় দাঁড়ান, তাহলে সেই ঘরে কী পরিমাণ আনন্দ ছড়িয়ে পড়বে কল্পনা করুন। আপনার সামান্য সহযোগিতাই হতে পারে তাদের জন্য এক টুকরো সুখের জান্নাত।
আমাদের মধ্যে অনেকেই ইফতারের ব্যবস্থা করে দিই, কিন্তু সাহরির কথা ভুলে যাই। অথচ রোজা পালনের শক্তি অর্জনের জন্য পুষ্টিকর সাহরি অত্যন্ত প্রয়োজন। তাই ইফতারের পাশাপাশি সাহরির দিকেও নজর দেওয়া উচিত।
এই রমাদানে আসুন, নিজের আনন্দের সঙ্গে অন্যের মুখে হাসি ফোটানোর প্রতিজ্ঞা করি।
প্রতি বছরের ন্যায় মুনির ফাউন্ডেশন এ বছরও পবিত্র রমাদান ও ঈদ উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে সমাজের নিম্নআয়ের ও দারিদ্র্যপীড়িত পরিবারের মাঝে প্রয়োজনীয় ফুড প্যাকেজ বিতরণ করা হবে।
এই মানবিক উদ্যোগ সফল করতে আপনার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।
অনুদান পাঠানোর তথ্য:
Munir Foundation
A/C: 2050 2210 2036 78017
Islami Bank Bangladesh PLC,
Sitakund Branch, Chittagong
Bkash/Nagad/Rocket (Personal):
01853 32 51 53
Bkash Name: Shanaj Begum
Bkash Payment:
01703 10 11 12
MunirFoundation
অনুদান পাঠানোর সময় অবশ্যই রেফারেন্স হিসেবে লিখুন: food / ramadan






