News

তাবাসসুম এর বাবার হাতে সহায়তার অর্থ হস্তান্তর

By October 10, 2022 No Comments

মুনীর ফাউন্ডেশন এর চিকিৎসা সহায়তা কার্যক্রম এর ১১০ নং পেশেন্ট তাবাসসুম জান্নাত এর চিকিৎসার জন্যে সংগৃহীত সহায়তা তাবাসুম এর বাবার হাতে তুলে দেয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। শোকসন্তপ্ত পরিবারকে দেখতে গিয়েছিলেন মুনীর ফাউন্ডেশন এর সভাপতি জনাব কাজী নজরুল ইসলাম, এবং সহ-সভাপতি শাহনাজ বেগম। এ সময় তারা চিকিৎসা সহায়তার চেক তাবাসসুম এর বাবার হাতে হস্তান্তর করেন।

উল্লেখ্য, তাবাসসুম নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে গেলে ডাক্তার জরুরী ভিত্তিতে তাকে এন.আই.সি.ইউ তে গেলে তাবাসসুম এর বাবা মুনীর ফাউন্ডেশন কাছে সহায়তার জন্যে আবেদন করেন। পরবর্তীতে লাংস ইনফেকশন এবং হার্ট এ ছিদ্র ধরা পড়ে। আমরা ফেসবুকে আমাদের ক্রাউডফান্ডিং কার্যক্রম শুরু করি অগাষ্ট এর ১৩ তারিখে।

লিংক: https://facebook.com/groups/MunirFoundation/posts/5765474730137444/

প্রায় ১ সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর আল্লাহর ইচ্ছায় ১৯ই অগাষ্ট ২০২২ তারিখে ছোট্ট পরী তাবাসসুম জান্নাতের পাখি হয়ে আল্লাহর জিম্মায় চলে যায়।

আমরা মহান আল্লাহর কাছে তাবাসসুমের প্রতি সহানূভূতিশীল দাতাদের জন্যে উত্তম জাজা কামনা করি।

আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন।

আমীন।

২৬.০৮.২০২২

লেটস হেল্প এ পেশেন্ট

মুনীর ফাউন্ডেশন।

Leave a Reply