১ জুন ২০২২, সীতাকুন্ড, চট্টগ্রাম।

যাকাত বেনেফিশিয়ারী নং: ০০৬

প্রাপ্ত সহায়তা : ৪০ হাজার টাকা।

আলহামদুলিল্লাহ। মুনীর ফাউন্ডেশন যাকাত ম্যানেজমেন্ট প্রজেক্ট এর আওতায় একজন বিধবা দুস্থ নারীকে ৪০,০০০/- প্রদান করা হয়েছে।

বিধবা এই সংগ্রামী নারী ২০১৭ সালে তার স্বামীকে হারান। দুইটা বাচ্চা তখন তার সংসারে৷ বড় জন মেয়ে; ছোট জন ছেলে।

তার মধ্যে ছেলের আবার জন্মগত অসুস্থতা আছে।

ছোট দুই বাচ্চা এখন বড় হয়েছে। রুজিনা একাই সংসারে ঘানি টানছেন। গরু ছাগল লালন পালন করেন। দুধ বিক্রি করে বা কখনো ছাগল বিক্রি করে যা আয় হয় তা দিয়েই জীবন চলতেছে।

পাশাপাশি, সাধ্যমতো ছেলের চিকিৎসা করতেছেন।
মেয়েকে বিয়ে দেয়ার ও সময় হয়েছে।

তিনি আমাদের নিকট সাহায্যের আবেদন করেন। আমাদের স্বেচ্ছাসেবকগন সরাসরি তার বাসায় গিয়ে যাচাইকরণ সম্পন্ন করেন এবং এরপর যাকাত দাতাদের দেয়া যাকাত হতে রুজিনাকে উক্ত টাকা প্রদান করা হয়।

আল্লাহ রুজিনার জীবনকে সহজ করুন।

আমাদের যাকাত প্রজেক্ট এর মাধ্যমে আপনার যাকাত প্রদান করতে পারেন৷ আমরা এর সর্বোত্তম ব্যাবহার নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

Leave a Reply