১৭ মাস বয়েসী ছোট্ট শরীরটা রোগের আক্রমনে বিপর্যস্ত। যে বয়সে ইনায়ার খেলনা নিয়ে খেলা উচিত, পৃথিবীতে এসেই কোনো কিছু বুঝে উঠার আগেই সেই বয়সে তার সময় কাটছে হাসপাতালের বেডে! শরীর নিস্তেজ। কোমরের নিচের অংশ প্যারালাইজড!ইবশার তায়্যিবা ইনায়া। এই পরীটার শরীরে Neuroectodermal Tumor – PNET রোগ বাসা বেঁধেছে। তার চিকিৎসার জন্য আপনাদের সাহায্য চাই!
এতো ছোট্ট একটা বাচ্চাকে এই অবস্থায় দেখলে যে কারো চোখেই পানি এসে যায়৷
ইনায়া হঠাৎ করে অসুস্থ হয়ে পরলে তাকে মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু সেখানে ডাক্তাররা বুঝতে পারেন নি তার কি হয়েছে। পরে নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সপ্তাহ খানেক থাকার পর বলা হয় যে ওর ছোটো একটা সার্জারি লাগবে। সার্জারির পর টিউমার বায়োপসি করতে আনোয়ার খান মেডিকেলে স্যাম্পল দেয়া হয়৷
ওইখানে কয়েকটা টেষ্ট করে ধরা পরে ইনায়ার টিউমার এ ক্যান্সার! ম্যালিগন্যান্ট টিউমার হয়েছে। এই টিউমার নার্ভের পাশে হয় বিধায় বেবিটার পা ও প্যারালাইজড হয়ে গিয়েছে!। এখন ওর কেমো চলছে। নার্ভের কোনো সমস্যা না হলে ও হয়তো আবার সুস্থ হয়ে হাঁটতে পারবে বা পা নাড়াতে পারবে।
এখন পর্যন্ত ওর ক্যান্সার ট্রিটমেন্টের জন্য সব মিলিয়ে ৮ লাখ টাকা খরচ হয়েছে। এখন ওর ৭ নম্বর কেমো শেষ হয়েছে৷ আরো ৭ টা কেমো বাকী। কেমোর পাশাপাশি ফিজিওথেরাপি দিতে হবে এবং কেমো শেষ হলে রেডিওথেরাপি দিতে হবে। প্রত্যেকটা কেমোতে জটিলতাভেদে ওষুধ, হাসপাতাল খরচ, টেষ্ট খরচ সহ প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়। অন্যান্য সমস্যা দেখা দিলে কখনো তা ৮০ হাজারে গিয়েও দাড়ায়!
এখন ইনায়ার বাকী চিকিৎসা ৭টা কেমো, ফিজিওথেরাপী, রেডিওথেরাপী –র জন্য ৬ লক্ষ টাকা প্রয়োজন।
একমাত্র ইনায়ার বাবা-ই তার পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি।
তিনি একটা প্রাইভেট বিল্ডিং ম্যাটেরিয়ালস কোম্পানিতে জব করেন। ওই আয় দিয়ে মেয়ের চিকিৎসা একেবারেই সম্ভব না। তাই আপনাদের সহযোগিতা পেলেই ছোট্ট শিশু ইনায়া আবার পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে উঠতে পারবে যদি আল্লাহ চান। সবাই সবার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।ছোট্ট পরী ইনায়ার পাশে দাড়াতে পারেন?
হাদিসে রাসূল (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন, যে তার বান্দাদের প্রতি দয়া করে।’ বুখারি, হাদিস : ১৭৩২।
মহানবী (সা.) আরও বলেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।’ মুসলিম, হাদিস : ২৫৬৬
সকল ডকুমেন্টস দেখুন আমাদের ফেসবুক পোষ্টে
সাহায্য পাঠাতে:
BKASH PERSONAL:
01853 32 51 53
NAGAD, BKASH, ROCKET PERSONAL:
01738 12 51 07
Bank:
Munir Foundation
2050 2210 2036 78017
Islami Bank Bangladesh Limited-IBBL
Sitakund Branch.
টাকা পাঠানোর সময় রেফারেন্স এ পেশেন্ট এর নাম Inaya অথবা 118 লিখে দিন।
প্লিজ সকলেই সাধ্যমতো অংশগ্রহণ করুন। পোষ্টটি শেয়ার করে হলেও অবদান রাখুন ।






