“ইয়া রাহমানুর রাহিম” আপনি আমাকে এত ধৈর্য্য দিন যাতে হাজারো কষ্টের মাঝে বলতে পারি “আলহামদুলিল্লাহ্

হারিয়ে যাওয়া জীবন আর ফিরে আসবে না?”

তার হারিয়ে যাওয়া সেই সুস্থ স্বাভাবিক জীবন আবারো আসুক, এটাই আমাদের প্রার্থনা।

কিডনি ডিজেজে আক্রান্ত মোহাম্মদ মোনাব্বেরুল(২৬) বাঁচতে চান, ফিরে পেতে চান আগেকার সুস্থ জীবন। তিনি দক্ষিণ চট্টগ্রাম চেচুরিয়ার কুলিন পাড়ার সন্তান। ২০১৩ সালে তার শরীরে যক্ষার প্রকোপ দেখা দেয় এবং পাশাপাশি প্রায় সময় জ্বর এবং আনুসাঙ্গিক সমস্যা ছিল। এসব সমস্যা সমাধান হচ্ছিল না বলেই ডাক্তার এর পরামর্শে তাকে কিডনি বিশেষজ্ঞ এর কাছে নিয়ে যাওয়া হয়। এবং বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে, ২০১৪ সালে তার কিডনিতে ড্যামেজ ধরা পড়ে। এরপর ঢাকা -চট্টগ্রাম বিভিন্ন হসপিটাল এ গিয়েও এই সমস্যার সমাধান করতে পারেননি তার পরিবার। যার কারণে ২০১৬ সালে মোনাব্বেরুল এর চিকিৎসার জন্য চেন্নায় এ্যপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। তাকে এই রোগের জন্য ঔষুধের কোর্স দেওয়া হয় যা শেষ করার পরে জানা যায় তার কিডনি প্রায় ড্যামেজড।
এখন পর্যন্ত মোনাব্বেরুল এর চিকিৎসা খরচ বাবদ ১৫ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে তার পরিবার থেকে। বর্তমানে ডায়ালাইসিস এর মাধ্যমে তার কিডনি সচল রাখতে হচ্ছে। এরই জন্য তাদের প্রতি মাসে প্রায় ৫০ হাজার টাকার মতো বড় মাপের এমাউন্ট খরচ করতে হয়। যা তাদের সাধ্যের উর্ধে। তার চিকিৎসক জানিয়েছেন মোনাব্বেরুল বাঁচাতে হলে শীঘ্রই তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে।
বাংলাদেশে কিডনী ট্রান্সপ্লান্ট করার জন্য প্রায় ১৫ লক্ষ টাকার প্রয়োজন যা তার অসহায় পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পরেছে। একটি জলজ্যান্ত প্রাণ কী টাকার অভাবে নিস্প্রভ হয়ে যাবে? আপনাদের ছোট ছোট সহযোগিতায় হয়তো মোনাব্বেরুল ফিরে পেতে পারে তার সুস্থ জীবন।

অভাবী মানুষকে সাহায্য করা অনেক সওয়াবের কাজ

‘মুমিনরা পরস্পর ভাই ভাই।’ (সূরা হুজরাত, আয়াত : ১০)
‘ইমানদার পুরুষ ও ইমানদার নারী একে অপরের সহায়ক।’ (সূরা তওবা, আয়াত: ৭১)
মহানবী (সা.) বলেছেন, ‘সব মুমিন দেহের মতো। যখন তার চোখে যন্ত্রণা হয়, তখন তার পুরো শরীরই তা অনুভব করে। যদি তার মাথাব্যথা হয়, তাতে তার পুরো শরীরই বিচলিত হয়ে পড়ে।’ (মুসলিম, হাদিস)
সাহায্য পাঠাতেঃ

BKASH PERSONAL:

01853 325 153

NAGAD, ROCKET, BKASH (PERSONAL).

01738 12 51 07

BANK:

Munir Foundation
2050 2210 2036 78017
Islami Bank Bangladesh LImited-IBBL
Sitakund Branch.
রেফারেন্স এ লিখুন : Monabberul অথবা 104
সামর্থ্য অনুযায়ী দান করুন। এবং শেয়ার করে অন্যদের দান করতে উৎসাহ দিন। প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা নিশ্চিত করবে একজন রোগীর চিকিৎসা।

Leave a Reply