News

চিকিৎসা সহায়তা পেলেন মাহাবুল আলম

By October 9, 2022 No Comments

দুই সন্তানের জনক মাহাবুল আলম। কাঠমিস্ত্রী-র কাজ করে জীবিকা নির্বাহ করতেন।। স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখের সংসারে দুঃখ আসে গত বছরের শেষে।

প্রাথমিকভাবে ছোটখাটো সমস্যা থাকলেও এর পিছনে ব্রেন টিউমার থাকায় শারীরিক অসুস্থতা এতটাই বেড়ে যায় যে, এক পর্যায়ে তিনি কর্মক্ষমতা হারান এবং পরবর্তীতে তার টিউমার সনাক্ত হয়। আমরা জানুয়ারীতে যখন তার আবেদন পেয়েছিলাম তখন তার একটা চোখ প্রায় কোটর ছেড়ে বের হয়ে এসে গিয়েছিলো।

চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাক্তারেরা তাকে ঢাকায় যেতে পরামর্শ দেন। কিন্তু রিক্ত হাতে কিভাবে তিনি চিকিৎসা করবেন?

মাহাবুলের পরিবারের একজন সদস্য আমাদের কাছে আবেদন করেন। আমরা ফিজিক্যালি ভেরিফাই করে ফান্ডরেইজার শুরু করেছিলাম।

আমরা মাহাবুল ভাইয়ের স্ত্রীকে আশ্বাস দিয়েছিলাম, বলেছিলাম, আপনি চিকিৎসা শুরু করুন। আল্লাহ ব্যাবস্থা করবেন।

ডাক্তার মাহাবুল ভাইয়ের চিকিৎসা পরিকল্পনা করেন যে শুরুতে ৬-৮ টি কেমোথেরাপি দিয়ে টিউমারকে নিস্ক্রিয় করা হবে। এরপর সার্জারি করা হবে। সার্জারির পর ৩৫-৪০ টা রেডিওথেরাপি দেয়া হবে। আশা করা যায় হায়াত থাকলে মাহাবুল ভাই এই প্রক্রিয়ার মাধ্যমে সুস্থতা লাভ করবেন৷ ইনশাআল্লাহ।

ইতিমধ্যেই,

কেমোথেরাপি সম্পন্ন হয়েছে।

পরবর্তী প্রসিডিওর সার্জারি।

আমরা কেমোথেরাপি-র জন্যে সাধ্যমতো টাকা সংগ্রহ করেছিলাম। পাশাপাশি প্রতিবেশী আত্মীয় স্বজন এবং মাহাবুল ভাইয়ের এলাকার মানুষ ও সহায়তা করেছেন।

ফলে কেমোথেরাপি সফল ভাবে সম্পন্ন করা গিয়েছে।

সার্জারী বাবদ প্রয়োজনীয় টাকার ব্যাপারে মাহাবুল ভাইয়ের স্ত্রী আমাদের জানান। এবং তিনি দুঃশ্চিন্তায় ছিলেন যে, সার্জারি আদৌ করা সম্ভব হবে কিনা!

আমরা আল্লাহর উপর ভরসা করে তাকে নিশ্চিন্ত থাকতে বলি, এবং একজন সম্মানিত দাতাকে জানাই। তিনি মাহাবুল ভাইয়ের সার্জারির দায়িত্ব নিবেন বলে আমাদের জানান। আলহামদুলিল্লাহ।

মাহাবুল ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে সার্জারি সম্পন্ন হবে।

এরপর বাকি রইলো রেডিওথেরাপী।

আল্লাহ এই অসহায় পরিবারের প্রতি করুনা করুন। দুই বাচ্চার ভবিষ্যত আল্লাহ নিরাপদ করে দিন।

আমাদের ইউটিউব চ্যানেলে দেখুন মাহাবুল ভাইয়ের অনুভুতি যা তিনি ভিডিওতে শেয়ার করেছেন। অবশ্যই সাবস্ক্রাইব করুন।

আল্লাহ এই অসহায় পরিবারের প্রতি করুনা করুন। দুই বাচ্চার ভবিষ্যত আল্লাহ নিরাপদ করে দিন

এবং দাতার অবদান কে কবুল করুন। আমীন।।

Leave a Reply