Md Rafiqul Alam : “বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। অনেক বড় একটি বিপদে পড়ে কিছুটা সহযোগীতা পাবার আশায় আপনার সরণাপন্ন হয়েছি। আমি মোঃ রফিকুল আলম (রফিক) কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়াতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে 2013-2014 সেশনে অনার্স (সম্মান) শ্রেণিতে ভর্তি হয়ে বর্তমানে মাস্টার্সে অধ্যয়ণরত আছি।
আমার মা মোছাঃ সরিজান বেগম (শরিফা) অসুস্থ হয়ে পড়ায় বিগত 12/07/2019 তারিখে কুষ্টিয়াতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কনসালটেন্ট মেডিসিন (মেডিসিন বিশেষজ্ঞ) ডাঃ এ এস এম মুসা কবীরকে দেখাই। তিনি বেশকিছু পরীক্ষা করে বললেন যে এটা এক ধরনের ক্যানসার। তিনি পরামর্শ দিলেন ঢাকা মেডিকেল কলেজ এর হেমাটলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ এম এ খানের নিকট দেখাতে।
পরামর্শ মোতাবেক আমরা বিগত 16/08/2019 তারিখ থেকে অধ্যাপক ডাঃ এম এ খানের অধিনে চিকিৎসাধীন রয়েছে। তিনিও বেশকিছু পরীক্ষা করে আমাদেরকে জানালেন যে এটা এক ধরনের ক্যানসার। এবং তিনি এও বললেন যে এটা দীর্ঘ মেয়াদী চিকিৎসায় ভালো হবে।
চিকিৎসার জন্য মূল যে ঔষধটা লিখেছেন Tab. Tyronib 400mg যেটার প্রতিটা পেবলেট এর মূল্য 350 টাকা এবং ঔষধটার ডোজ প্রতিদিন 1টি করে 18 মাস। সে হিসাবে খরচ হয় 189000 ( 1লক্ষ ঊননব্বই হাজার) টাকা।
তবে ৩৫০ টাকার ঔষধটা কোম্পানি থেকে প্রতি পিচে ১০০ ডিসকাউন্ট দিচ্ছে। সে হিসাবে মাসে ৭৫০০ (সাত হাজার পাঁচশত) আমরা যদি প্রতি মাসে ডাক্তারের সাথে সাক্ষাৎ না করি তবে মাসে ৮০০০ ( আট হাজার) টাকার ঔষধ লাগবে আর যদি প্রতি মাসে সাক্ষাৎ করি তাহলে মাসে ১২০০০ (বারো হাজার) খরচ হচ্ছে কিন্তু সাক্ষাৎ নির্ভর করে তো ডাক্তার এর ওপর যেতে বললে আমরা যেতে বাধ্য
এছাড়াও অন্যান্ন ঔষধ নিয়মিত চেকআপসহ আনুসাঙ্গিক খরচ হবে সর্বমোট আনুমানিক 300000 ( তিন লক্ষ) টাকা যেটা চালিয়ে নেওয়ার মতো কোন সামর্থ আমি বা আমার পরিবার কারো নেই। আমি এখনোও ছাত্র চাকরির জন্য বেশ চেষ্টা করেছি কিন্তু হয়নি এবং আমার পিতা একজন দিনমুজুর । টিউশনী করে কোন মতে আমি আমার লেখাপড়ার খরচ চালাচ্ছিলাম।এমন কোন সম্পদও নাই। তাই আমার মায়ের চিকিৎসার জন্য আপনার সহযোগীতা কামনা করছি।







