একজন সম্মানিতা ’মা’ আপনাদের মুখাপেক্ষী হয়েছেন। তার ব্রেন এ ক্যান্সার বাসা বেঁধেছে। একদিকে ক্যান্সার অত্যন্ত ব্যায়বহুল চিকিৎসা। অন্যদিকে তিনি এর আগে ২০১২ সালে আরো একবার আক্রান্ত হয়েছিলেন এই দুরারোগ্য ব্যাধিতে। আল্লাহর রহমতে এবং পারিবারিক প্রাণান্তকর প্রচেষ্টায় সেবার তিনি ফিরে এসেছিলেন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থায় এখনো সেবারের ক্ষতির রেশ এখনো রয়ে গেছে।
প্রয়োজন তো সামর্থ্য মানে না। বেসরকারী চাকুরীজীবি স্বামী এবার আর্থিক চ্যালেঞ্জে পড়েছেন। পিজি হাসপাতালের ডাক্তারদের মতে তাঁকে যেতে হবে প্রায় ১৭ টি কেমোথেরাপির মধ্যে দিয়ে, যেজন্য প্রয়োজন প্রায় ১৫ লক্ষাধিক টাকা। যদিও এরমধ্যে তিনি রেডিওথেরাপী নিয়েছেন, এবং চিকিৎসা চলমান আছে, আমরা সবাই যদি উনাদের পাশে দাড়াতে পারি, তিনি সুন্দর ভাবে চিকিৎসা শেষ করতে পারবেন। ইনশাআল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
”সম্প্রীতি, সৌহার্দ্য ও সহানুভূতির ক্ষেত্রে মুমিনদের দৃষ্টান্ত এক দেহের ন্যায়, যার একটি অঙ্গ অসুস্থ হলে গোটা দেহ জ্বর ও অনিদ্রায় আক্রান্ত হয়।”
-সহীহ বুখারী, হাদীস ৬০১১; সহীহ মুসলিম, হাদীস, ২৫৮৬।
—————————————————–
Bank:
Account name: Munir Foundation
A/c Num: 20502210203678017
IBBL, Sitakund Branch.
Bkash:
01853 325153 (Personal) রেফারেন্স : Shahnaz.







