রোগীর নামঃ সানজিদা,
বয়সঃ ৫ বছর।
রোগের ধরনঃ ব্লাড ক্যান্সার।
সানজিদা বিগত দেড় থেকে দুইবছর যাবত অসুস্থ।কিছুদিন পরপর ঘনঘন জ্বরে ভুগতো সে। তখন গ্রাম্য ডাক্তারের পরামর্শে ওষুধ নিয়ে খাওয়ালেও তার জ্বর কমে নি। তারপর রামগঞ্জ ফেমাস হসপিটালে নিয়ে গেলে ডাক্তার দেখে টেষ্ট করতে দেন। কিন্তু টেষ্টে তেমন কিছু ধরা না পরায় ডাক্তার তাকে তাকে পরবর্তীতে পিজি হসপিটালে পাঠান।
পিজি হসপিটালে চিকিৎসা ও টেষ্ট করানোর সময় তার রক্তে ক্যান্সার ধরা পরে।ডাক্তার বলেছেন যে দুই থেকে তিন বছর চিকিৎসা চালিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি) তার চিকিৎসা চলতেছে। তার চিকিৎসা বাবদ খরচ হবে সাত থেকে আট লাখ টাকা। প্রতি মাসে মাসে খরচ বহন করতে হবে। তার মা ডিভোর্স প্রাপ্ত এবং বাবার বাড়ি থেকে কোন সাহায্য আসেনা। তারা নানার বাড়িতে থাকে। এবং নানার একার উপার্জনের সংসার চলে। আপন কোন মামাও নেই সানজিদার। তার মায়েরা চার বোন। নানা এবং নানী আছে। আত্মীয়-স্বজনের সাহায্য এতদিন তার চিকিৎসা চলছে, এখন টাকার অভাবে চিকিৎসা আটকে আছে।
আপনারা এখন সাহায্য করলেই চিকিৎসা চালিয়ে নিতে পারেন সানজিদা৷ আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। যে যা পারেন সাহায্য করবেন ইনশাআল্লাহ।
মহানবী (সা.) আরও বলেন, ‘যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন। ‘ (মুসলিম, হাদিস : ২৫৬৬)।
সাহায্য পাঠাতেঃ
Bkash Personal:
01853 32 51 53
(Bkash Account Name for foreign Transfer: Shanaj Begum)
Nagad, Rocket, Bkash (Personal)
01738 12 51 07
Bank:
Munir Foundation
20502210203678017
Islami Bank Bangladesh Limited
Sitakund Branch, Chittagong.
Reference: Sanjida or 124.







