OngoingPatients

ছোট রাসেল শুধু একটা অপারেশন চায়, নতুন করে বাঁচার সুযোগ চায় : CF-242

By August 28, 2025 No Comments

ছোট রাসেল শুধু একটা অপারেশন চায়, নতুন করে বাঁচার সুযোগ চায়।

রাসেল বয়স মাত্র ১০,মুখে সবসময় এক ছিলো হাসি, চোখে কেবলই স্বপ্ন। কিন্তু এখন সে শুয়ে আছে এক নীরব বিছানায় হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে।
একদিন হঠাৎ তার নাক দিয়ে রক্ত, বুকে অসম্ভব ব্যথা শুরু হয় । কেউ বুঝতে পারেনি, এত ছোট্ট ছেলেটার এত বড় ব্যথা বুকের ভেতরে গোপনে বাসা বেঁধেছে।
চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি কার্ডিওগ্রাফি ও ইকো রিপোর্ট করে বললেন—রাসেলের হৃদয়ে রয়েছে একটি ৫ মিমির চেয়ে বড় ছিদ্র।তার জন্মগত হৃদরোগ। এখনই অপারেশন না করলে তার হৃদয় যে কোনো সময় থেমে যেতে পারে। চিকিৎসার খরচ ৩ লক্ষ টাকা।
৩ লক্ষ! যেটা রাসেলের বাবা, কখনো কল্পনাও করেননি। তিনি একজন সাধারণ দিনমজুর। নেই তাদের নিজের কোনো ঘরবাড়ি,জায়গা-জমি। থাকেন অন্যের জায়গায়।আর তার মাঝেই ছেলের জীবন রক্ষা করার এত বড় যুদ্ধ!
রাসেলের চোখে আজও স্বপ্ন—সে আবার খেলবে, আবার হাসবে, আবার স্কুলে যাবে।
কিন্তু স্বপ্নগুলো যেন এক এক করে ফুরিয়ে যাচ্ছে, শুধু চিকিৎসার খরচ না জোগাতে পারার যন্ত্রণায়।
একটা ছোট্ট জীবন কি এতটাই অমূল্য, যে সেটা অর্থের কাছে হেরে যাবে?
আমরা কিভাবে পারি অপারেশনের অভাবে ছোট একটা বাচ্চাকে হেরে যেতে দেখতে। আসুন সবাই এগিয়ে আসি একটা হৃদয় জাগিয়ে তুলি
📌 অনুদান পাঠানোর তথ্য:
📌 Bkash, Nagad, Rocket:
📞 01853 32 51 53 (Personal)
📝 Bkash Account Name: Shanaj Begum
📌 Bank Transfer:
🏦 Munir Foundation
📄 2050 2210 2036 78017
🏛 Islami Bank Bangladesh PLC, Sitakund Branch, Chittagong

Leave a Reply