#একটি মানবিক আবেদন।
আসসালামুআলাইকুম,
প্রিয় দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, আমি মোহাম্মদ নজরুল ইসলাম, Md Nazrul পিতাঃ মৃত সিরাজুল ইসলাম।
জন্মের পর বাবাকে হারিয়েছি, দেখিনি সেই প্রিয় মুখটি। পাইনি কখনও বাবার ভালোবাসা। জনম দুখিনি মা অন্যের ঘরে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিছুদিন পরে মাও চলে যান অন্যের ঘরে। তখন আমি বাবা হারা, মা হারা একেবারে অসহায়।
তখন আমার মাথার ছায়া হন আমার মামারা। তারা ভর্তি করিয়ে দেন সন্তোষপুর মাদ্রাসায়।
সন্তোষপুর থেকে পড়া লেখা শেষ করে আমি বাউরিয়া ৬ নং ওয়ার্ডে একটি মসজিদ ও নুরানি মাদরাসায় দ্বীনি খেদমতে নিয়োজিত আছি। এমন সময় হঠাৎ একদিন শরীর খারাপ লাগলে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার পরিক্ষা দিলেন। রিপোর্টে জানানো হল আমার দুটি কিডনিই ডেমেজ হয়ে গেছে। তারপর নিজের সামর্থ অনুযায়ী চিকিৎসা চলতে থাকে ।আমার স্বল্প সামর্থ্যে যা ছিলো সব শেষ। আমার কিডনি ট্রান্সপ্লান্ট করাতে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা লাগবে। আমার বাবা নেই,বড় ভাই নেই একজন বোন নেই, মামার এমন সামর্থ্য নেই যে, এ বিপদে আমার পাশে দাঁড়াবে।
তাই আপনাদের নিকট আমি সহযোগিতা কামনা করছি। আপনাদের সন্তান মনে করে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে এই অসহায়কে বাঁচার সুযোগ করে দিন।আমি বাঁচতে চাই। আমার ছোট একটা পরিবার, আমার ৫ বছরের ছোট্ট একটা মেয়ে আছে। এই মেয়েটার দিকে তাকিয়ে আমাকে বাঁচার সুযোগ করে দিন। আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সাহায্য কামনা করছি।
যোগাযোগের ঠিকানাঃ
মোহাম্মদ নজরুল ইসলাম
হরিশপুর, সন্দ্বীপ, চট্টগ্রাম।
মোবাইল : 01766408744 (bKash)
★
Joshna begum
024011100114717
Uttara bank
Sandwip,Chittagong
Bangladesh.







