একটা প্রাইভেট প্রতিষ্ঠানের ম্যানেজারিয়াল পোষ্টে কর্মরত ছিলেন মাজনুর সাহেব। কিন্তু গত দুমাস ধরে তিনি শয্যাশায়ী। প্রাথমিকভাবে ক্যান্সার ধরা না পড়লেও পরবর্তীতে রেক্টাম ক্যান্সার শনাক্ত হয়। পেশেন্ট বর্তমানে ঢাকা ডেল্টা হসপিটালে চিকিৎসাধীন আছেন। তাকে ২৮ সেশন রেডিওথেরাপী দিতে হবে। পাশাপাশি চলছে ওরাল কেমো থেরাপী। কেমো এবং রেডিওথেরাপী শেষে প্রয়োজন হবে অপারেশন এর।
একদিকে ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যায়বহুল। আবার পেশেন্ট নিজেই হচ্ছেন পরিবারের প্রধান। চাকুরীতে যেতে না পারার কারণে পারিবারিক আয়ের উৎস বন্ধ হয়ে পড়েছে। স্কুল শিক্ষক স্ত্রীর আয়ে সংসার তো চলছে, কিন্তু চিকিৎসা চালানো দায় হয়ে পড়েছে। পেশেন্ট এর বড় ছেলে মহসিন কলেজে অনার্স এ পড়ছেন। ছাত্র অবস্থাতেই তার উপরে বড় একটা চাপ এসে পড়েছে। আলহামদুলিল্লাহ মাইনুল সাহসের সাথেই পরিস্থিতিকে মোকাবেলা করছে। এখন আমরা যদি তাকে আর্থিক ভাবে সাহায্য করতে পারি ইনশাআল্লাহ তার বাবার চিকিৎসা সে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে।
—————————————–
মাইনুল লিখেছেন, “অনেক নিরুপায় এবং বাধ্য হয়ে এই স্ট্যাটাস লিখছি । আমার আব্বুর রেক্টামে ক্যান্সার ধরা পড়েছে । দেরিতে ধরা পড়ায় অবস্থা খুব একটা ভাল যাচ্ছে না । তার উপর Biopsy report, MRI report ইত্যাদিতে যে সময়টা গেছে, আল্লাহ ভাল জানেন কি হচ্ছে আমার আব্বুর ভিতরে । আপাতত ডাক্তার যা বলেছে (রেডিও থেরাপি, কেমো থেরাপি, সার্জারি) তাতে প্রায় ১০ লাখের মত খরচ যাবে সামনে । আমাদের মত নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য এটা অনেক বড় একটা সংখ্যা । তার উপর আমার আম্মু গত ৩ বছর যাবত অসুস্থ এবং আম্মুর ট্রিটমেন্টের পেছনেই আমাদের অল্পসল্প যা সেভিংস ছিল তা শেষ । নিম্ন মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে আমি । ১০ লাখ আমার কাছে কত বড় সংখ্যা তা বলে বুঝাতে পারবো না । তাই বলে বাপকে তো আর ফেলে দিতে পারি না ! নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ম্যানেজ করার, যাতে আব্বুর চিকিৎসায় কোন কমতি না থাকে । আমি শুধু আমার আব্বুকে স্বুস্থ দেখতে চাই, কথায় কথায় আব্বুর বকা শুনতে চাই, রোজ সকালে গাড়ি ভাড়া ১০ টাকা বেশি নেয়ার জন্য আব্বুর সাথে ঝগড়া করতে চাই, পড়তে না বসায় আব্বুর পিটুনি খেতে চাই । আমার বাপকে আমি আবার স্বুস্থ দেখতে চাই । আল্লাহর উপর ভরসা রেখে শূন্য পকেটেই আমার আব্বুর চিকিৎসার জন্য সামনে আগাচ্ছি, আল্লাহ সহায় ।
.
আমার একার পক্ষে এত টাকা ম্যানেজ করাটা কতটা অসাধ্য তা আমি আর আল্লাহ ছাড়া আর কেউই বুঝবে না । আমাদের তেমন কোন আত্মীয়স্বজনও নেই যারা এই অবস্থায় বড় কোন সাহায্য করতে পারবে । তাই নিরুপায় হয়ে আমি সবার কাছে সাহায্য চাইছি । আমার আব্বুকে স্বুস্থ করে তোলার জন্য সবার কাছে সাহায্য চাইছি । হয়তো আমার এই আকুল প্রার্থনায় কারো জায় আসবে না । কিন্তু আমার আব্বুকে স্বুস্থ করে তুলতে শূন্য পকেটে আমি যে যুদ্ধে নেমেছি, তাতে কারো যদি আমার পাশে দাঁড়ানোর ইচ্ছা হয় তবে আমি প্রত্যেকের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো । সাহায্য চাইছি, আমার আদর্শ, আমায় ছায়া প্রদানকারী আমার আব্বুকে সুস্থ করে তুলতে।
কারো যদি আরো কোন প্রশ্ন থাকে তবে আমার সাথে সরাসরি যোগাযোগের নাম্বার : 01991205230”
.——————————————–
মাইনুল সংগ্রাম করছেন। তার সংগ্রামে আমরাও আমাদের হাত বাড়িয়ে দিই।
রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘মুমিনরা পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার ক্ষেত্রে এক দেহের মতো। দেহের কোনো অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে পুরো দেহ সে ব্যথা অনুভব করে।’ (বোখারি, হাদিস : ৬০১১)
———————-
সাহায্য পাঠাতে পারেন
Bkash Personal:
01853 325153
Bank:
Account name: Munir Foundation
Ac Num:20502210203678017
IBBL, Sitakund Branch.
————————————
টাকা পাঠানোর সময় রেফারেন্স এ পেশেন্ট এর নাম (Maznur) লিখে দিন। প্লিজ সকলেই সাধ্যমতো অংশগ্রহণ করুন।

Leave a Reply