দুইটা বাড়ন্ত শিশু ওয়াসিফা (৬) আর ওয়াদরিব (১০) এর অনিশ্চিত ভবিষ্যত কে আলোকিত করতে পারে আপনার অবদান!

ইমরুল হাসান জশি-র চিকিৎসায় সাধ্যমতো দান করুন
২০১৯ সালে Mohammed Imrul Hasan Josi ভাই কিডনী রোগে আক্রান্ত হন। প্রাথমিক ভাবে নিজ খরচে চিকিৎসা চালিয়ে গেলেও, ২০২০ সালে এসে তিনি নি:স্ব হয়ে পড়েন, এবং সবার সহায়তার মুখাপেক্ষী হয়ে যান। গত তিন বছর তিনি ঔষধ সেবনের মাধ্যমে রোগ নিয়ন্ত্রন করে এসেছিলেন। কিন্তু কিছুদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হয় ফলে ডাক্তার দ্রুততম সময়ে কিডনী রিপ্লেস করতে বলেন।
আর্থিক সামর্থ্য না থাকা স্বত্বেও আল্লাহর উপর ভরসা রেখে ইমরুল ভাই নিয়ত করেছেন তিনি ট্রান্সপ্লান্ট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হয়তো আল্লাহ মানুষের মনে তার বান্দার জন্যে মায়ার সৃষ্টি করে দিবেন। এবং তিনি সুস্থ হয়ে উঠবেন। বাচ্চাগুলোও তাদের বাবাকে পাশে পাবে আমৃত্যু!
কিডনী ডোনেট করবেন ইমরুল ভাইয়ের স্ত্রী। এটা খুবই কঠিন সিদ্ধান্ত, কিন্তু এই নারী এগিয়ে এসেছেন। স্বামীকে ছেড়ে যাননি। কাজ করতে গিয়ে আমরা এরকম ভুরি ভুরি উদাহরন পেয়েছি, যেখানে অসুস্থ মানুষটাকে ছেড়ে জীবনসঙ্গী চলে যান!
একজন মানুষ যদি আরেকজনের জন্যে নিজের শরীরের অংশবিশেষ দিয়ে দিতে পারেন, আমরা কি পারিনা, যে যার যার সাধ্যমতো কিছু কিছু করে ডোনেট করে আগামী অক্টোবরের মধ্যেই ইমরুল ভাইয়ের হাতে ট্রান্সপ্ল্যান্ট এর খরচ তুলে দিবো, ইনশাআল্লাহ! এটা সম্ভব যদি আপনারা সবাই পাশে দাড়ান!

সাহায্য পাঠাতেঃ

Bkash Personal:

01853 32 51 53

Nagad, Rocket, Bkash (Personal)

01738 12 51 07

Bank:

Munir Foundation
2050 2210 2036 78017
Islami Bank Bangladesh Limited
Sitakund Branch.
রেফারেন্স এ লিখুনঃ Imrul অথবা 0013
প্লিজ সম্ভব হলে ডোনেট করুন অথবা শেয়ার করুন যাতে অন্যেরা অংশগ্রহণ করার সুযোগ পায়।
মহানবী (সা.) বলেছেন, ”যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার ১০০ প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন। ‘
(মুসলিম, হাদিস : ২৫৬৬)
আসুন আমরা এই সৌভাগ্য অর্জনের চেষ্টা করি। ইনশাআল্লাহ।

Leave a Reply