
জাহাঙ্গীর আলমের বাঁচার একমাত্র পথ কিডনি ট্রান্সপ্লান্ট, আপনার সাহায্য তার জীবনে নতুন আশা জাগাতে পারে
মোঃ জাহাঙ্গীর আলম, পিতা ফজলুল করিম (মৃত), মাতা জয়নব বানু — শেরপুর জেলার নালিতাবাড়ীর একজন সাধারণ মানুষ। গত জানুয়ারি ২০২৪ সাল থেকে তিনি কিডনি রোগে আক্রান্ত হয়েছেন। ধীরে ধীরে তার দুই কিডনিই বিকল হয়ে গেছে। বর্তমানে প্রতি সপ্তাহে দু’বার ডায়ালাইসিস করতে হচ্ছে, যা ছাড়া তার বেঁচে থাকা সম্ভব নয়।
চিকিৎসকরা জানিয়েছেন—বাঁচতে হলে কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এই চিকিৎসার ব্যয়ভার অত্যন্ত বেশি। প্রায় ২৫ লক্ষ টাকার প্রয়োজন, যার মধ্যে কিছু অর্থ ইতিমধ্যেই ব্যয় হয়েছে, তবে এখনো প্রায় ১৭ লক্ষ টাকা প্রয়োজন ট্রান্সপ্লান্টের জন্য।
নিজের জীবনের প্রতিটি মুহূর্ত এখন সময়ের সঙ্গে যুদ্ধ। সীমিত আয়ের এই মানুষটি আজ অসহায়। আপনার ছোট্ট সহানুভূতি, একটি সাহায্যের হাত তার জীবনে নতুন আলো ফিরিয়ে আনতে পারে।রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যে ব্যক্তি অসহায় ও দুঃস্থের সাহায্য করে, আল্লাহ তায়ালা তাকে জান্নাতে মুক্তি দান করবেন।” (সহিহ মুসলিম)
আপনার সহযোগিতা শুধু জাহাঙ্গীর আলমের জীবনে আশার আলো জাগাবে না, বরং এটি এক মহান নেক আমল হিসেবেও গণ্য হবে।
অনুদান পাঠানোর সময় রেফারেন্স হিসেবে লিখুন 248 বা Jahangir .






