রোগের ধরণঃ চোখের কর্নিয়া নষ্ট।
বিগত সাত থেকে আট ধরে বায়জিদের চোখের চিকিৎসা চলছে। বায়জিদ এখন ঠিক মতো চোখে দেখতে পায় না। সে একজন মাদ্রাসার ছাত্র এবং আল্লাহর রহমতে ৮ম পারা পর্যন্ত কোরআন শরীফ মুখস্ত করেছে। এখন ডাক্তার জানিয়েছে যে ওর দুই চোখের কর্নিয়া অপারেশন করতে হবে তা না হলে চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারাবে। এখন এক চোখের অপারেশন করতে হবে পরে আরেকটি চোখের। ডাক্তার টাকা রেডি রাখতে বলেছে, ফোন করলে অপারেশনের জন্য যেতে হবে। এক চোখের অপারেশনের জন্য ৬৬০০০ টাকা প্রয়োজন।তার চিকিৎসা হবে ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এন্ড হসপিটালে। বায়েজিদের পরিবারের বাবা এবং মা দুজনেই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। মা গৃহকর্মী এবং বাবা দিনমজুর। তাদের নিজস্ব কোন স্থায়ী সম্পদ নেই। তার বাবার সামান্য রোজগারে দৈনিক ব্যয় বহন করাই কষ্টসাধ্য।তার মা মানুষের বাসায় কাজ করে সংসার চালায়। এতো অল্প আয়ে এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই সকলের সহযোগিতা কামনা করছি৷ আপনারা সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
“আল্লাহর রাস্তায় দানের উপমা হচ্ছে— এমন একটি শস্যবীজের মতো, যাতে উৎপন্ন হয় সাতটি শিষ আর প্রতিটি শিষে থাকে শত শস্যদানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ প্রবৃদ্ধি দান করেন। আল্লাহ তায়ালা অত্যন্ত প্রাচুর্যময়, সর্বজ্ঞ।”
[সূরা বাকারাহ: ২৬১]
সাহায্য পাঠাতেঃ
Bkash Personal:
01853 325153
Nagad, Rocket (Personal)
01738 12 51 07
Bank:
Munir Foundation
20502210203678017
IBBL, Sitakund Branch.
রেফারেন্স এ লিখুনঃ Bayjid অথবা 0095
প্লিজ সম্ভব হলে ডোনেট করুন অথবা শেয়ার করুন যাতে অন্যেরা অংশগ্রহণ করার সুযোগ পায়।







