আমি মোঃ আলি হোসেন(৫০)
বিগত ২-৩ মাস আগে ভাই সহ টমটমে করে কক্সবাজারের রামুতে সমাজিক এক দাওয়াতে যাচ্ছিলাম। পথি মধ্যে টমটমটি মারাত্মক দূর্ঘটনায় উলটে গিয়ে আমার ভাই গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। আমি কোন রকমে প্রাণে বেঁচে যায়। কিন্তু আমার পায়ে মারাত্মক জখম হওয়ার দরুণ আমি বেশ কিছুদিন বিছনায় কাতরাতে থাকি। ভাল চিকিৎসার জন্য কক্সবাজার থেকে চট্টগ্রামে যায় এবং অপারেশন করি কিন্তু অপারেশন সফল হয়নি। প্রায় ২ লক্ষ টাকা খরচ হয়েছে। পরবর্তীতে বিশেষজ্ঞ ডাকতারদের সাথে পরামর্শ করি। তাদের মতে এর চিকিৎসা হচ্ছে পায়ের আর্টিফিসিয়াল মালা লাগিয়ে হিপ জয়েন্ট জুড়া লাগানো এবং মতামত দিয়েছেন তা ঢাকায় এক্সপার্ট অর্থপেডিক সার্জেন্টের মাধ্যমে করলে ভাল হবে কিন্তু এর জন্য অপারেশন খরচসহ প্রায় ৪ লক্ষ টাকা খরচের কথা বলেছেন। আমার পরিবারে আমার স্ত্রী, ১ ছেলে এবং ১ মেয়ে রয়েছে। উপার্জনশীল ব্যক্তি কেও নেই। প্রথমবার অপারেশন এর খরচ বহন করতে গিয়ে, আমি আর্থিক অভাব অনটনে পরেছি এবং বর্তমানে সংসারের খরচ চালাতে গিয়ে অশ্রু জলে আকাশ-বাতাস ভারি হয়ে যাচ্ছে। এমতাবস্থায় বৃত্তবানেরা আমার চিকিৎসার জন্য উদার হাত প্রসারিত করলে আমার মত একজন সামাজিক মানুষ পঙ্গুত্তের করাল গ্রাস থেকে বেঁচে যাবে। তাই ভিটে বাড়ির কিছু অংশ বিক্রয়ের পরেও অসহায় অবস্থায় আমি সমাজের বৃত্তবান লোকদের নিকট প্রায় ৪ লক্ষ টাকা চিকিৎসার খরচ মিঠানোর জন্য সহযোগীতা ও বিনীত দৃষ্টি আকর্ষন করছি এবং দোয়া কামনা করছি মহান রব্বুল আলামীন যেন আমাকে পঙ্গুত্তের হাত থেকে রক্ষা করে একজন সক্রিয় কর্মী হিসেবে আপনাদের মাঝে ফিরিয়ে দেন।
সাহায্যে পাঠানোর ঠিকানা-
মোঃ আলী হোসেন
সঞ্চয়ী হিসাব নাম্বারঃ ২০৫০২০২০২০৪৬৫৪৫১৬ ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড (পাহাড়তলী শাখা) চট্টগ্রাম।
ব্যক্তিগত বিকাশ নং; ০১৮৬৯৯৭৪৫৫৫।







