
যাকাতের প্রকৃত শক্তি; কিছু গল্প কেবল একজন মানুষের সাফল্যের গল্প নয়!
মুনির ফাউন্ডেশনের একজন সুবিধাভোগী তরুণের গল্পও তেমনই অনুপ্রেরণাদায়ক। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। খুব ছোট বয়সেই তিনি বাবা–মা দুজনকেই হারান। পরিবারের আর্থিক সংকটের কারণে তার পড়াশোনা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। মেধার জোরে মেরিন একাডেমিতে ভর্তির সুযোগ পাওয়ার পরও শুধুমাত্র আর্থিক সীমাবদ্ধতার কারণে সেখানে ভর্তি হওয়াটাই অনিশ্চিত হয়ে পড়ে।
ঠিক সেই সময় মুনির ফাউন্ডেশনের যাকাত ফান্ড থেকে তার মেরিন একাডেমিতে ভর্তি এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয় বিভিন্ন সময়ে ধাপে ধাপে। ব্যয়বহুল এই শিক্ষাজীবন তার জন্য সহজ ছিল না, তবে যাকাতের সেই সহায়তা তাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস ও শক্তি দিয়েছে।
আজ সেই তরুণ একজন ডেক ক্যাডেট হিসেবে তার পেশাগত জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে।
যে ছেলেটি একসময় অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে ছিল, আজ সে নিজেকে একজন দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তুলেছে। এটাই যাকাতের প্রকৃত শক্তি—অস্থায়ী সহায়তার মাধ্যমে কাউকে স্থায়ীভাবে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া।
আমরা আশা করি, ভবিষ্যতে সেও এই মানবিক ধারাকে এগিয়ে নিয়ে যাবে—যেমনটি বলা হয়, Pay It Forward।
আপনি কি আপনার যাকাতের হিসাব করেছেন?
যদি এখনো না করে থাকেন, আমরা আপনাকে সহায়তা করতে প্রস্তুত। আপনি চাইলে আপনার আশপাশের প্রকৃত যাকাতপ্রার্থীদের কাছে সরাসরি যাকাত পৌঁছে দিতে পারেন। আবার চাইলে এমন আরও সফলতার গল্প তৈরির অংশ হতে মুনীর ফাউন্ডেশনের যাকাত ফান্ডেও আপনার যাকাত প্রদান করতে পারেন।
আপনার যাকাত
কারও জীবনে শুধু সহায়তা নয়—একটি নতুন ভবিষ্যতের দরজাও খুলে দিতে পারে।
Bkash, Nagad, Rocket (Personal):
01853 32 51 53 (Shanaj Begum)
Bkash Payment (Merchant):
01703 10 11 12 (Munir Foundation)
ব্যাংক ট্রান্সফার:
Munir Foundation Zakat Fund:
2050 2210 1001 64104
Islami Bank Bangladesh Limited, Sitakund Branch
আপনার যাকাত পাঠানোর মাধ্যম:
রেফারেন্স ব্যবহার করুন : Zakat.
রেফারেন্স ব্যবহার করুন : Zakat.
আপনার যাকাত দিন, একটি জীবন বদলে দিন!






