CompletedPatients

সুস্থ হয়ে বাঁচার স্বপ্ন যে তাকে বড্ড পেরেশান করে তুলছে!

By January 29, 2025 August 18th, 2025 No Comments

চব্বিশ বছর বয়সী একজন স্বপ্নবাজ তরুণ মো: আতিক হাসান। যার স্বপ্ন দু’বেলা দু’মুঠো খাবার পরিবারের মুখে তুলে দেয়া। পেশায় তিনি দিনমজুর।

৭ ভাইবোনের মধ্যে দ্বিতীয় ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার একজন ছোট ভাই আছে। বয়স ১৩। বাকি সবাই বোন। বাবা বৃদ্ধ। উপার্জন-অক্ষম হওয়া সত্ত্বেও ছেলের আকস্মিক এক্সিডেন্ট দেখে নিজকে শান্ত রাখতে পারেননি। অসুস্থ শরীর নিয়েই কাজে বেড়িয়ে পড়েন। খুব কষ্টে পরিবার নিয়ে চলছেন।

আতিক প্রায় দেড় বছর আগে কর্মস্থলে হঠাৎ পা পিছলে গাছ থেকে পড়ে বাম পায়ে আঘাত পান। প্রথমে ব্যাথা না হলেও সপ্তাহখানেক পর হাঁটাচলা করতে গিয়ে পায়ের বাম পাশে ঠিক জয়েন্টে অস্বস্থিকর ব্যাথা অনুভূত হয়। এটি ধীরে ধীরে তীব্রতর হতে হতে মারাত্মক ব্যাথায় রূপ নেয়। সহনশীলতার শেষ পর্যায় প্রচন্ড কাতরাতে থাকে। স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে ঔষধ নিয়ে সেবন করার পরও উন্নতি হয় না। গ্রামের কবিরাজ এর কাছ থেকে ১.৫ থেকে ২ মাস চিকিৎসা নেন যা আরো ব্যর্থ পর্যবসিত হয়।

অর্থের অভাবে শহরে এসে উন্নত চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছিল না। কিন্তু রুগীর অবস্থার অবনতি দেখে বৃদ্ধ বাবা আশপাশের লোকদের কাছ থেকে টাকাপয়শা কিছু ধারদেনা করে ছেলেকে সিলেট পাঠান ডাক্তার দেখাতে। সিলেটের প্রায় ডাক্তারদের মতামত ঔষধ সেবনে আর কাজ হবে না। অপারেশন করা লাগবে নয়তো ব্যথাময় জায়গা পচে ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছে। অপারেশন করতে কমপক্ষে ২.৫ থেকে ৩ লক্ষ টাকা প্রয়োজন যা রুগীর পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

এই মুহুর্তে অপারেশন করা গেলে হয়তো সুস্থ জীবনে ফিরতে পারবে। সুস্থ হয়ে বাঁচার স্বপ্ন যে তাকে বড্ড পেরেশান করে তুলছে। অর্থের কাছে যেন তার স্বপ্ন হেরে না যায়। সেজন্য, এই সময়টা আপনাদের পাশে চাই। সহযোগিতা একান্ত কাম্য। আসুন সাহায্যের হাত প্রসারিত করি। আপনাদের একটু আঁধটু সহযোগিতায় তার স্বপ্নগুলো পূরণ করতে পারে।

অনুদান, যাকাত, সাদাকাহ পাঠাতে ব্যবহার করুন :–

Bkash, Nagad, Rocket Personal
01853 32 51 53
(Bkash Account Name: Shanaj Begum)

Bank:
Munir Foundation
2050 2210 2036 78017
Islami Bank Bangladesh PLC-IBBL

Sitakund Branch, Chittagong.

টাকা পাঠানোর সময় রেফারেন্স ব্যবহার করুন: ২২৬ বা Atik Hassan.
আপনারা যারা প্রবাসে রয়েছেন, তাদেরকেও অনুরোধ করছি, পরিচিতজনদের সাথে এই বার্তাটি শেয়ার করে সাহায্যের হাত বাড়ানোর জন্য।

Leave a Reply