
মোহাম্মদ লিটন এবং বিউটি বেগমের সুখ দু:খের সংসারে দুইটা ফুল। এক মেয়ে, বয়স পাঁচ। ২য় জন ছেলে; মাত্র দুইবছর তিনমাস আগে মায়ের কোল আলোকিত করে আজিজুর রহমান সায়েম আসছিলো। কিন্তু সেই আলো এখন নিভু নিভু প্রায়। এ বছরের কুরবানির ঈদের পরে রক্তশূন্যতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো সায়েম। এবং দু:সংবাদটাও এর হাত ধরেই আসে। ডাক্তার বোন ম্যারো টেষ্ট করে রক্ত ক্যান্সার শনাক্ত করেন।
সায়েমের বাবা ড্রাইভিং পেশায় নিয়োজিত। তার আয়েই পুরো সংসার খরচ চলে। তবুও অভাব অনটনের পরেও একমাত্র ছেলের চিকিৎসা বন্ধ রাখেন নি তারা। পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব ও বহিরাগত মানুষের সাহায্য নিয়ে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ছেলেকে চিকিৎসাধীন অবস্থায় রেখেছেন একমাত্র সুস্থ হবে ছেলে এই আশায়।
এই পর্যন্ত প্রায় ৮ লক্ষ টাকার মতো খরচ হয়েছে। কিন্তু এই অসহনীয় যাত্রার যেন শেষ নাই!
চিকিৎসা চলাকালীন সময়ে বিশেষজ্ঞ ডাক্তারদের শরণাপন্ন হওয়ার পর ডাক্তাররা তাদের জানায় যে – বাচ্চার আরো ৩ বছর ছোট-বড় চিকিৎসা চালিয়ে যেতে হবে পরিপূর্ণ সুস্থ হওয়ার জন্য। এর জন্য প্রয়োজন হবে প্রায় ৭-৮ লক্ষ টাকা!
নিজেদের সন্তানদের অসুস্থতায় বা অক্ষমতায় বাবা-মায়েরা একেবারে পাগলের মতো হয়ে যায়। অসহায় মা বাবার একমাত্র ছেলের চিকিৎসা সহায়তায় আপনারাও এগিয়ে আসুন। আপনাদের সাহায্যের মাধ্যমেই একটি শিশু নতুন করে বাঁচতে পারবে।
রাসূলুল্লাহ (সা.) আরও বলেছেন : ❝তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও – অসুস্থ ব্যক্তির খোঁজ-খবর নাও। বস্ত্রহীন লোকদের বস্ত্র দাও। এবং – বন্দিকে মুক্ত করে দাও❞। (বুখারি – হাদিস)।
কিছু প্রশ্ন ও উত্তর:
১. সায়েম কি রোগে আক্রান্ত?
উত্তর : ব্লাড ক্যান্সার
২. এর চিকিৎসা কি?
উত্তর : কেমোথেরাপী।
৩. পরবর্তী চিকিৎসা কি ও এর জন্যে কত টাকা প্রয়োজন
উত্তর : এই দুইমাসে চার টা কেমোথেরাপী দিতে হবে, প্রতিটির ব্যায় ৫৫,০০০/-
এরপর তাকে কিছুদিন সাপ্তাহিক কেমো দিতে হবে। যাতে প্রতিটির ব্যায় হতে পারে ৭-৮ হাজার টাকা।
এর পর ডাক্তার টেস্ট করে দেখবে তাকে পরবর্তীতে কি চিকিৎসা দেয়া যেতে পারে।
সবমিলিয়ে, আরো ৭-৮ লক্ষ টাকা প্রয়োজন হতে পারে।
৪. চিকিৎসায় সফলতা কি নিশ্চিত?
উত্তর : না। সফলতা বিফলতা পুরোটাই আল্লাহর হাতে। আমরা কেবল চেষ্টা করতে পারি। তবে, ডাক্তার বলেছেন, সায়েম এর চিকিৎসায় ভালো রিপোর্ট পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ।
৫. চিকিৎসা কোথায় হচ্ছে?
চট্টগ্রাম। এভারকেয়ার হাসপাতালের ক্যান্সার ইউনিট এ।
৬. পরিবার কোথায় থাকে?
চট্টগ্রাম। হালিশহর।
দান করার জন্যে যদি আপনার আরো তথ্য প্রয়োজন হয় নি:সংকোচে প্রশ্ন করুন।
–অনুদান, যাকাত, সাদাকাহ পাঠাতে পারেন:–
Bkash, Nagad Rocket Personal
01853 32 51 53 / ০১৮৫৩৩২৫১৫৩
(Bkash Account Name: Shanaj Begum)
Bank-1:
Munir Foundation
2050 2210 2036 78017
Islami Bank Bangladesh PLC-IBBL
Sitakund Branch, Chittagong.
রেফারেন্স এ লিখুন : – Sayem অথবা 187
প্লিজ শেয়ার করুন। ডোনেট করুন। আপনার অংশগ্রহনেই আমাদের একজন রোগীর চিকিৎসার ব্যাবস্থা নিশ্চিত হবে। ইনশাআল্লাহ






