
রুজিনা আক্তার স্বামীকে হারিয়েছেন, ঘরে এক ছেলে ও বিবাহযোগ্য মেয়ে। প্রস্তাব আসছিলো নানান দিক হতে; কিন্তু একদিকে দারিদ্রতা অন্যদিকে অসহায়ত্ব, মেয়ের বিয়ে দেয়াও জরুরী। চিন্তায় পড়ে যান তিনি। কোনো এক মারফতে তিনি আমাদের ব্যাপারে জানতে পারেন, যোগাযোগ করেন আমাদের সাথে।
২৪ মে,২০২১ তারিখে রুজিনা আমাদের নিকট করা তার আবেদনে উল্লেখ করেন- ” গত ৭ বছর পূর্বে আমি আমার স্বামীকে হারাই৷ তার মারা যাওয়ার পর থেকে আমি এক ছেলে ও এক মেয়েকে নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করছি। একটু গাভী ও মুরগী লালন পালন ও গাভীর দুধ বিক্রি করে বর্তমানে সংসার চালাচ্ছি। কিন্তু আগামী জুন মাসে মেয়ের বিয়ের দেওয়ার জন্য পর্যাপ্ত খরচের ব্যবস্থা আমার হাতে নেই। কোনো উপায় না দেখে আমি মুনীর ফাউন্ডেশন এর নিকট অর্থ সহযোগিতার জন্য আবেদন করছি। ”
নামঃ রুজিনা আক্তার, স্বামীর নামঃ মৃত মো: সিরাজ, গ্রামঃ দক্ষিণ মহাদেবপুর, ওয়ার্ড নং-৫, পৌরসভা: সীতাকুণ্ড, জেলাঃ চট্টগ্রাম, সহযোগিতার ধরনঃ মেয়ের বিয়ের জন্য নগদ অর্থ প্রদান, সহযোগিতার পরিমাণঃ মোট ৪০,০০০ টাকা,
অর্থ কালেকশনের মাধ্যম: যাকাত ফান্ড।
আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে,আমরা প্রত্যেকটা আবেদন সরেজমিনে যাচাই করি। আমাদের টীম সদস্য তানভিরুল ইসলাম সহ আরো একজন স্বেচ্ছাসেবক রুজিনা-র বাড়িতে যান। এবং আবেদনে উল্লেখিত সকল বিষয় যাচাই করেন। এরপর তিনি যাকাত ম্যানেজমেন্ট টীম কে তার যাচাইয়ের প্রতিবেদন মৌখিকভাবে জানিয়ে দেন।
আবেদন, প্রয়োজন, সরেজমিন প্রতিবেদন সহ সবকিছু যাচাইকরে, যাকাত ম্যানেজমেন্ট টীম যাকাতের খাত নির্ধারন করে রুজিনার মেয়ের বিয়ের জন্যে ৪০ হাজার টাকা মঞ্জুর করেন।
রুজিনার মেয়ের বিয়ের আগেই তার নিকট আমরা উক্ত ৪০ হাজার টাকা চেক এর মাধ্যমে হস্তান্তর করি। আলহামদুলিল্লাহ।
রুজিনা আমাদের যাকাত ম্যানেজমেন্ট এর ৬ নং বেনেফিশিয়ারী।
এভাবে সমস্যা সমাধান এ ভূমিকা রাখতে পারেন আপনিও! আমাদের যাকাত ফান্ড এ আপনার যাকাতের অর্থ দিতে পারেন! আমরা দায়িত্ব নিয়েই এই টাকা হকদার এর হাতে পৌছে দিবো এটাই আমাদের প্রতিশ্রুতি।
আমাদের যাকাত একাউন্ট এ আপনার যাকাত জমা করুন:
Munir Foundation Zakat Fund
2050 2210 1001 64104
Islami Bank Bangladesh Limited-IBBL
Sitakund Branch.
অথবা পেমেন্ট করতে পারেন বিকাশ এর মাধ্যমে
বিকাশ মার্চেন্ট একাউন্ট:
01703 10 11 12
যাকাতের টাকা বিকাশে দিলে অবশ্যই রেফারেন্স এড করে দিতে হবে। নয়তো আমরা তা বুঝতে পারবোনা। রেফারেন্স দিতে না পারলে টাকা পাঠিয়ে আমাদের জানিয়ে দিন।
#ZB006 #Rujina #Zakat #Marriage #help #charity #bangladesh #SolveAproblem #payZakat






