ডাক্তার বলেছেন ঢাকায় উন্নত চিকিৎসার জন্যে নিয়ে যাইতে। কিন্তু এক মাস ১০ দিন চিকিৎসা চালিয়ে যাওয়ার পর রাকিবের বাবা এবং আত্মীয়-স্বজনদের সামর্থ্য ফুরিয়ে গেছে। সুতরাং তারা হাসপাতাল থেকে বাড়িতে চলে এসেছেন। ইতিমধ্যেই বাচ্চার মাথায় এবং পায়ে সার্জারী হয়েছে। এক্সিডেন্ট এ আহত হওয়ার ফলে রাকিবের এক পাশ প্যারালাইজড হয়ে গিয়েছে।

অক্টোবরের ২১ তারিখ সন্দ্বীপ নানার বাড়ি থেকে সীতাকুন্ডে নিজবাড়িতে ফেরার পথে মহাসড়কে আহত হয় রাকিব।

এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ এ নিয়ে যাওয়া হলে ডাক্তার আইসিইউ তে রেফার করেন। চমেক এ ব্যাবস্থা না হওয়ায় তাকে ট্রীটমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখানেই এতদিন চিকিৎসা চলছিলো।
রাকিবের বাবা একটা ছোট দোকানে ব্যাবসা করেন, মাসে হাজার দশেক টাকা আয় হয়। রাকিবের বড় ভাই দেশী মালবাহী জাহাজের ষ্টাফ হিসেবে কর্মরত ছিলো, কিন্তু ভাইয়ের চিকিৎসার জন্যে সেও কাজে যেতে পারছেনা, চাকরি ছেড়ে দিতে হয়েছে।

চিকিৎসা ব্যায় এই পরিবারটাকে একেবারেই বিপর্যস্ত করে ফেলেছে।

ঢাকায় নিয়ে রাকিবকে চিকিৎসা করাতে পারলে ৭ বছরের এই বাচ্চাটার বাকী জীবন সুন্দরভাবে কাটতো হয়তো! নয়তো আরো একজন প্যারালাইজড মানুষ? আল্লাহ না করুন।
আল্লাহতায়ালা বলেন,

‘আর সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। আর তোমরা নিজেদের জন্য মঙ্গলজনক যা কিছু আগে পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে পাবে প্রতিদান হিসাবে উৎকৃষ্টতর ও মহত্তররূপে। (সূরা বাকারা : আয়াত ২৪৫)

রাসূলুল্লাহ (সা.) বলেছেন,

‘মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতির দিক থেকে একটি মানবদেহের মতো; যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয়, তখন তার পুরো দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা।’

সাহায্য পাঠাতেঃ

Bkash Personal:
01853 32 51 53
Nagad, Rocket, Bkash (Personal)
01738 12 51 07
Bank:
Munir Foundation
2050 2210 2036 78017
Islami Bank Bangladesh Limited-IBBL
Sitakund Branch.
রেফারেন্স এ লিখুনঃ Rakib অথবা 130
প্লিজ সম্ভব হলে ডোনেট করুন অথবা শেয়ার করুন যাতে অন্যেরা অংশগ্রহণ করার সুযোগ পায়।

Leave a Reply