একজন মায়ের চিকিৎসায় আপনাদের সাহায্য প্রয়োজন।
কেইস নং: ০০৬১, পেশেন্ট এর নাম : ঝর্ণা আলম, বয়স: ৪৬, ঠিকানা: বিপুলাসার, মনোহরগঞ্জ, কুমিল্লা। রোগের নাম: squamous cell carcinoma চিকিৎসা : কেমোথেরাপী, অপারেশন, রেডিওথেরাপী।
ডিসেম্বর ২০২০ এ প্রথম মুখে ঘা-ধরণের সমস্যা দেখা দেয়। প্রথমদিকে ডাক্তারেরা সাধারণ সমস্যা হিসেবে চিহ্নিত করে চিকিৎসা দেন। কিন্তু দীর্ঘসময় ধরে সুস্থতা না আসায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়। চমেক এর ডাক্তারগণ বায়োপ্সি করেন এবং ক্যান্সার শনাক্ত করেন। এরপর তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে তার চিকিৎসার পরিকল্পনা সাজানো হয়।
গত ১০ মাস ধরে তিনি চিকিৎসাধীন আছেন। পেশেন্টকে ইতিমধ্যে ডক্টরস সাপোর্ট সেন্টার, ওয়্যারলেস, মহাখালীতে ৮টি কেমোথেরাপী দেয়া হয়েছে। কেমো শেষে মুখে অপারেশন করা হয়েছে ই.এন.টি হাসপাতালে ডা: নাসির উদ্দিন এর অধীনে। বর্তমানে তিনি ডা: গোলাম মোস্তফা-র অধীনে চিকিৎসাধীন আছেন।

অক্টোবরের ১৫ তারিখ তাকে আবার ডাক্তারের সাথে দেখা করতে বলা হয়েছে, এবং এর পরেই রেডিওথেরাপী শুরু হবে ইনশাআল্লাহ।

এতদিন পারিবারিক সঞ্চয় এবং ঋণ করে পেশেন্টের চিকিৎসা করানো হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পেশেন্টের হাসব্যান্ড এবং সন্তান চিকিৎসা ব্যায় বহনে অক্ষম হয়ে আছেন। ৮টি কেমোথেরাপী দিতে তাদের খরচ হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা, এবং অপারেশন এ খরচ হয়েছে ৩ লক্ষ টাকা। অর্থাৎ ইতিমধ্যেই তারা প্রায় ৭-৮ লাখ টাকা খরচ করে ফেলেছেন।
পেশেন্টের হাসব্যান্ড একজন কনষ্ট্রাকশন কন্ট্রাক্টর। স্ত্রীর চিকিৎসা খরচ চালাতে গিয়ে তিনি তার স্বাভাবিক কাজে সময় দিতে পারছেন না। ফলে তাদের পারিবারিক আয়ে টান পড়েছে। অন্যদিকে চিকিৎসার খরচ তাদের নি:স্ব করে দিয়েছে, যদিও চিকিৎসা এখনো অনেকটাই বাকী।

ডাক্তার আশা করছেন, রেডিওথেরাপীর পর পেশেন্ট সেরে উঠবেন।

খরচ: প্রতিটি রেডিওথেরাপীতে খরচ হবে ৫০ হাজার টাকা করে। ৪টি রেডিও থেরাপীতে প্রয়োজন হবে ২ লক্ষ টাকা। পেশেন্টের পরিবারের ঋণ আছে ২ লক্ষ টাকা।

সর্বমোট ৪ লক্ষ টাকা সহায়তা প্রয়োজন।

ঝর্ণা আলমের স্বামী সন্তানেরা ও পরিবার প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন তার সাথে। কখনো বা মানসিক ভাবে কখনো বা শারীরিক ভাবে। একটাই আশা তাদের জীবন হয়ে উঠবে আগের মতন এবং পরিবার হবে আবারো আগের মত। ইনশাআল্লাহ। সম্ভব, যদি আমরা সবাই আমাদের সাধ্যমতো সহযোগীতা করি।
————————————
Bkash Personal:
01853 325153
Bank:
Munir Foundation
20502210203678017
ISLAMI BANK BANGLADESH LIMITED
Sitakund Branch.
————————————-
টাকা পাঠানোর সময় রেফারেন্স এ পেশেন্ট এর নাম (Jhorna) লিখুন।
যেকোন তথ্যের জন্যে সরাসরি কল করতে পারেন পেশেন্ট এর ছেলেকে : 01777 008835
এমন কে আছে যে, আল্লাহকে উত্তম করয দেবে? তাহলে তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দেবেন এবং তার জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান।’ {সূরা আল-হাদীদ, আয়াত : ১১}

Leave a Reply