আমার জীবন বাঁচাতে দয়াকরে এগিয়ে আসুন! আপনাদের একটু সহযোগিতায় আমি একটা নতুন জীবন ফিরে পেতে পারি!😢😢😢
আমি মোঃ সোলায়মান অপু, লক্ষ্মীপুর জেলার ২ং দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের ৩ং ওয়ার্ডের বাসিন্দা, আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের (তৃতীয় ব্যাচ) থেকে ২০১৭-২০১৮ সেশনে বিবিএ শেষ করি,দীর্ঘদিন থেকেই লিভারের জটিল রোগে আক্রান্ত!
বাংলাদেশের অনেক ডাক্তার দেখানোর পরেও সমস্যার কোন সূত্রপাত এবং কারণ খুঁজে না পেয়ে ডাক্তারের পরামর্শে আমার স্কুলের বন্ধু এবং বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহযোগিতায় ভারতের যাই! জানতে পারি আমার লিভার অনেকাংশই ড্যামেজ এবং লিভারের প্রধান রক্তনালীগুলো ব্লক হয়ে গেছে, এই জটিল রোগের নাম “BUUD CHIARI SYNDROME’ (প্রতি দশ লাখে একজন আক্রান্ত হয়ে থাকে) যার জন্য ডাক্তার অতি দ্রুত সার্জারির মাধ্যমে লিভারে ব্লাড টিউব বসানোর পরামর্শ দেন যাতে প্রয়োজন প্রায় আট (৮) লক্ষ টাকা, এবং পরবর্তীতে লিভার ট্রান্সপ্লান্ট করার কথা বলেন যাতে ত্রিশ(৩০) লক্ষাধিক টাকা প্রয়োজন, যেকোনো সময় লিভারের ব্লাড টিউবগুলো ফেটে মৃত্যুর আশংকা রয়েছে! আমার হতদরিদ্র বাবা দীর্ঘদিন থেকে ফুসফুসের জটিল আইএলডি রোগে শয্যাশায়ী।
তার জীবনের সবটুকুই শেষ করে দিয়েছেন ছেলের লেখাপড়ার জন্য! এবং কঠিন অবস্থায় আমার চিকিৎসা করার কোনো সামর্থ্য আমার পরিবারের নেই। আপনাদের কাছে বিনীত আকুতি আমার জীবন বাচাঁনোর জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন!!😥😥
আমার বিষয়টা সম্পর্কে কিছুদিন আগে সবাই জেনেছেন,, কিছুদিন আগে আমি ইন্ডিয়াতে আমার ডাক্তারের সাথে পরামর্শ করেছি, ডাক্তারের পরামর্শ মতে লিভারের অবস্থা আগের চেয়ে অনেক খারাপের দিকে গেছে, অতি দ্রুত সার্জারী করাই একমাত্র উপায়, আমার ডাক্তারের এপোয়েনমেন্ট মার্চের ১৫ তারিখে, আমার ভিসাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে আমার চিকিৎসার জন্য অনেক বড় একটা সাপোর্ট হবে ইনশাআল্লাহ!
সাহায্যের জন্যঃ
বিকাশ একাউন্ট(পার্সোনাল): 01726368713
রকেট একাউন্ট:017263687131
নগদ একাউন্ট:01682498074
ব্যাংক একাউন্ট:
Md. Sholayman Apu
Account number: 0211340091024
Social Islami Bank Ltd.
Dhanmondi Branch. Dhaka

Leave a Reply