Skip to main content
পরিবারের একমাত্র ছেলে হিসেবে মুদি দোকানদার বাবার সংসারের হাল ধরার ইচ্ছা থেকে পদ্মাসেতুতে ক্রেণ অপারেটর হিসেবে কাজ করতে গিয়েছিলো সীতাকুন্ডের ছেলে আব্দুল কাদির (বাপ্পি)। গত মার্চ এর ৫ তারিখ পদ্মাসেতু প্রজেক্ট এ তার ক্রেণ উল্টে যায়। দুর্ঘটনায় মেরুদন্ডে ইনজুরি হয় ক্রেনের ভিতরে থাকা বাপ্পির। পরবর্তীতে চিকিৎসা নিতে গেলে ডায়গনোসিস এ দেখা যায় বাপ্পির মেরদন্ডের পাশাপাশি দুই কিডনীও ক্ষতিগ্রস্থ হয়েছে। যার ফলে তাকে ডায়লিসিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু দৃশ্যমান কোন উন্নতি দেখা যায়নি।
গত ০৫ মাসে বাপ্পীকে চিকিৎসা নিতে হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজে। যেখানে সে তার রোগের সমাধান পায়নি, বরং দিনকে দিন তার সমস্যা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় ডাক্তার পরামর্শ দিয়েছেন ঢাকার ইউনাইটেড হাসপাতাল অথবা ভারতে যেয়ে চিকিৎসা করতে। উন্নত চিকিৎসা পেলে আল্লাহ যদি চান সে আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারে।নিম্ন মধ্যবিত্ত পরিবার হওয়া স্বত্বেও গত ৫ মাসে বাপ্পির পরিবারের প্রায় ০৪ (চার) লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এরমধ্যে বাপ্পির চিকিৎসা জরুরীভাবে প্রয়োজন। কিন্তু পর্যাপ্ত টাকা হাতে না থাকায় সে চিকিৎসা নিতে পারছেনা।
বর্তমান অবস্থায় বাপ্পির সাহায্য প্রয়োজন। কারন কিডনীর চিকিৎসার মতো ব্যায়বহুল চিকিৎসা নির্বাহ করার জন্য তার পরিবারের হাতে যথেষ্ট টাকা অবশিষ্ট নেই।
এই অসহায় পরিবারের পাশে দাড়ানো আমাদের দায়িত্ব। সাহায্য পাঠানো যাবে বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে।
বিকাশ : 01829808324
বি: দ্র:-বিকাশ নাম্বার টি রোগীর, সরাসরি পেশেন্ট কে দিতে চাইলে বিকাশে দিন।
অথবা আমাদের ব্যাংক একাউন্ট এর মাধ্যমে সহায়তা পাঠাতে পারেন:
A/c Name: Munir Foundation
Number: 20502210203678017
IBBL, Sitakund Branch.

Leave a Reply