OngoingProjects

মাঝপথে থেমে গেলে কী হবে তার? সাবিনার পরিবার হারাবে সবকিছু! CF-241

By September 25, 2025 No Comments
মাঝপথে থেমে গেলে কী হবে তার? সাবিনার পরিবার হারাবে সবকিছু!
গত বছরের জুলাইয়ে জানা গেলো—সাবিনা ইয়াছমিনের স্তন ক্যান্সার।
একটা সাধারণ পরিবার, সীমিত আয়, তার মধ্যেই এমন একটা রোগ ধরা পড়লে সবাই একটু থমকে দাঁড়ায়।
তাঁর পরিবারও থেমেছিল। চিকিৎসার খরচ শুনে প্রথমেই সিদ্ধান্ত নিতে পারেনি।
কিন্তু ক্যান্সার তো থেমে থাকেনি।
শেষ পর্যন্ত ৮টি কেমোথেরাপি শুরু হয়। এরপর অপারেশন।
একটা একটা করে কেমো নেওয়া, তার পার্শ্বপ্রতিক্রিয়া, হাসপাতালের সিরিয়াল—সব কিছু মিলে যেন একরকম যুদ্ধ।
ভাবা হয়েছিল, অপারেশনের পর রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা শেষ করা যাবে। কিন্তু হঠাৎ ডাক্তার জানালেন—না, রেডিও নয়। আবার কেমো লাগবে। আরও ১০টি।
এতদিনে চিকিৎসায় খরচ হয়ে গেছে প্রায় ৮ লক্ষ টাকা।
ধীরে ধীরে ভেঙে পড়ছে পরিবারটি। সাবিনা ইয়াছমিনের মুখে এখনো হাসি, কিন্তু চোখের নিচে গভীর ছায়া।
১০টি কেমোথেরাপি শেষ হয়েছে। কিন্তু এখনও বাকি ৮টি। আর এই অংশটুকুই সবচেয়ে কঠিন। কারণ এবার পরিবারের হাতে কিছুই নেই।
একজনের আয়ে বাড়ির সবকিছু চলে না, আর চিকিৎসার খরচ তো অনেক দূরের কথা। সাবিনা ইয়াছমিন হয়তো এখনো বাঁচতে পারেন। চিকিৎসাটা পুরো হলে হয়তো আবার একটু স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
কিন্তু মাঝপথে থেমে গেলে?
এই মুহূর্তে তিনি বাঁচার লড়াইয়ে আমাঝপথে থেমে গেলে কী হবে তার? সাবিনার পরিবার হারাবে সবকিছু!ছেন, কিন্তু লড়ার জন্য প্রয়োজনীয় অস্ত্রটুকু—চিকিৎসার খরচ—তাঁর কাছে নেই।
হয়তো আমাদের একটু সহায়তা তাঁকে আবার চিকিৎসার পথে ফেরাতে পারে।
📌 অনুদান পাঠানোর তথ্য:
📌 Bkash, Nagad, Rocket:
📞 01853 32 51 53 (Personal)
📝 Bkash Account Name: Shanaj Begum
📌 Bank Transfer:
🏦 Munir Foundation
📄 2050 2210 2036 78017
🏛 Islami Bank Bangladesh PLC, Sitakund Branch, Chittagong
অনুদান পাঠানোর সময় রেফারেন্স হিসেবে লিখুন 241 বা Sabina।

Leave a Reply