Patients

আজ মুনির ফাউন্ডেশন এর পক্ষ থেকে মোট ৬৫,০০০/- (পঁঁয়ষট্টি হাজার) টাকার সহায়তা প্রদান! (CF-234 & 239)

By July 23, 2025 No Comments

আলহামদুলিল্লাহ!
মুনির ফাউন্ডেশন এর পক্ষ থেকে ২৩৯ নম্বর রোগী সেলিনা আক্তার-এর পায়ের অপারেশনের চিকিৎসা ব্যয় বাবদ ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকার একটি চেক তার ভাইয়ের হাতে হস্তান্তর করা হয়েছে।

একইসাথে, শিশু অমৃতা দাস, (CF-234) যিনি লিভার রোগে আক্রান্ত এবং বর্তমানে ভারতে চিকিৎসাধীন, তার চিকিৎসা সহায়তা বাবদ ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকার একটি চেক তার বাবা রাজু চন্দ্র দাস-এর হাতে হস্তান্তর করা হয়েছে।

সামগ্রিকভাবে, আজ মুনির ফাউন্ডেশন এর পক্ষ থেকে মোট ৬৫,০০০/- (পঁঁয়ষট্টি হাজার) টাকার সহায়তা প্রদান করা হয়েছে এই দুই রোগীর চিকিৎসার জন্য।

আমরা মুনির ফাউন্ডেশন-এর সকল সম্মানিত দাতা, শুভাকাঙ্ক্ষী ও সহযাত্রীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের অব্যাহত ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।

অমৃতা দাস-এর জন্য সহায়তা আরও প্রয়োজন। তার চিকিৎসা চলমান রয়েছে, এবং তার জীবন বাঁচাতে আমাদের সবাইকে আরও পাশে দাঁড়াতে হবে।

📌 অনুদান পাঠানোর তথ্য:
📌 Bkash, Nagad, Rocket:
📞 01853 32 51 53 (Personal)
📝 Bkash Account Name: Shanaj Begum
📌 Bank Transfer:
🏦 Munir Foundation
📄 2050 2210 2036 78017
🏛 Islami Bank Bangladesh PLC, Sitakund Branch, Chittagong

Leave a Reply