
একটা বাবাই একটা পরিবারের সব স্বপ্ন, সব নিরাপত্তা… আর সেই বাবাই আজ জীবনের সঙ্গে লড়ছে!
মোঃ ফিরোজ উদ্দিন পেশায় একজন দিনমজুর। ভোরে বের হয়ে রাত পর্যন্ত খেটে যা পেতেন, তাই দিয়েই চলতো সংসার। তিন সন্তানের মুখের হাসিই ছিল তাঁর একমাত্র স্বপ্ন। কিন্তু ২০২০ সালের জানুয়ারির একদিন হঠাৎ তীব্র বুক ব্যথা নিয়ে হাসপাতালে যান তিনি।
পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে তাঁর হার্টে ৫টি ব্লক, এর মধ্যে ২টি প্রায় ৮০–৯০% পর্যন্ত বন্ধ হয়ে গেছে।
চিকিৎসকরা দ্রুত ওপেন হার্ট সার্জারি করার পরামর্শ দেন। কিন্তু কয়েক লাখ টাকার খরচ শুনে ফিরোজ উদ্দিনের চোখের সামনে অন্ধকার নেমে আসে। অসহায় হয়ে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন চিকিৎসা ছাড়াই, শুধু তিন সন্তানকে বাঁচিয়ে রাখার চিন্তা নিয়ে
তারপর থেকে প্রতিদিন বুকের ব্যথা নিয়েই জীবনযাপন করছেন তিনি।
প্রতিমাসে ৪–৫ হাজার টাকার ওষুধ লাগে, যা তিনি ধার-দেনা করে জোগাড় করেন। কিন্তু এখন আর পারছেন না… শরীর ভেঙে পড়ছে দিন দিন।
আজ তাঁর অবস্থার অবনতি ঘটেছে। তিনি এখন মুনির ফাউন্ডেশন-এর কাছে সাহায্যের আবেদন করেছেন। একজন বাবার জীবন থেমে যেতে বসেছে তিনটি সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে।
আমাদের ছোট একটি সহযোগিতাই পারে ফিরোজ উদ্দিনকে আবার জীবনের পথে ফিরিয়ে আনতে।
আল্লাহ তায়ালা বলেন: “যে একজন মানুষকে বাঁচায়, সে যেন পুরো মানবজাতিকেই বাঁচায়।” — (সূরা আল-মায়িদা: ৩২)
অনুদান পাঠানোর সময় রেফারেন্স হিসেবে লিখুন 249 বা Firoj।






